বিশেষ: মুসলিম দেশেই নিষিদ্ধ হিজাব, কোথায় এই আইন জানেন?

অনেকের ধারণা হয় মুসলিম দেশ মানেই হিজাব ও দাড়ি। কিন্তু আশ্চর্যজনকভাবে, মধ্য এশিয়ার তাজিকিস্তানে এ দুটি ধর্মীয় পোশাক সম্পূর্ণ নিষিদ্ধ।
কোথায় এই নিয়ম?
তাজিকিস্তান:
মধ্য এশিয়ায় অবস্থিত।
জনসংখ্যার ৯৬% মুসলিম।
ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।
সংবিধানে ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা হলেও, সরকার কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে।
কবে থেকে এই নিয়ম?
প্রায় তিন দশক ধরে প্রেসিডেন্ট ইমোমা লি রহমানের শাসনকালে প্রবর্তিত।
নিয়মের কারণ:
ধর্মনিরপেক্ষতা বজায় রাখা:
সরকার মনে করে, হিজাব ও দাড়ি ইসলামী মৌলবাদের প্রতীক।ধর্মীয় পোশাক নিষিদ্ধ করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রীয় নীতি বাস্তবায়ন করা হচ্ছে বলে দাবি করা হয়।
উগ্রপন্থা দমন:
তাজিকিস্তান আফগানিস্তানের সীমান্তে অবস্থিত।তালেবান ও আইএসআইএস-এর মতো উগ্রপন্থী সংগঠনের হুমকি মোকাবেলায় নিয়ন্ত্রণ জারি করা হয়েছে বলে মনে করা হয়।
নিয়মের বিস্তারিত:
নারীদের পাবলিক স্থানে হিজাব পরা সম্পূর্ণ নিষিদ্ধ। পুরুষদের লম্বা দাড়ি রাখাও নিষিদ্ধ।
ধর্মীয় অনুষ্ঠান নিয়ন্ত্রণ:
হজে যাওয়ার জন্য কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়।১৮ বছরের কম বয়সীদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ নিষিদ্ধ।বিবাহ ও অন্ত্যেষ্টিক্রিয়ায় সরকারি অনুমতি ও নিয়ন্ত্রণ প্রয়োজন।
ধর্মীয় বইয়ের উপর নিষেধাজ্ঞা:ইসলামী বই বিক্রি ও আমদানিতে কঠোর নিয়ন্ত্রণ।
নিয়ম অপরিবর্তিত:
২০২৪ সালেও তাজিকিস্তানে ধর্মীয় স্বাধীনতার অবস্থা খারাপের দিকে।সংখ্যালঘুদের উপর নিপীড়ন অব্যাহত।
আন্তর্জাতিক সমালোচনা:
মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ তাজিকিস্তান সরকারের নীতির সমালোচনা করছে।
তাজিকিস্তানে ধর্মীয় স্বাধীনতা নিয়ে বিতর্ক এখনও চলমান। ধর্মনিরপেক্ষতা বজায় রাখা এবং উগ্রপন্থা দমনের নামে সরকার যে নিয়ন্ত্রণ আরোপ করেছে তা বিতর্কিত।