হিট স্ট্রোকের পর অতিরিক্ত সচেতন শাহরুখ, ছাতার আড়ালে ঢাকলেন মুখ!

বুধবার হিট স্ট্রোক হওয়ায় কিছুক্ষণের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন বলিউডের কিং খান শাহরুখ খান। আমদাবাদের কেডি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার ছুটি পেয়ে আজ শুক্রবার সকালে ফিরে এসেছেন তিনি মুম্বইতে।
পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন শাহরুখ। তবে ছাতা দিয়ে মুখ ঢেকে বেরিয়ে আসায় ভক্তদের নজর এড়াতে চেয়েছিলেন কিনা তা স্পষ্ট নয়।
কলকাতার ম্যাচের পরদিন ২২ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। আমদাবাদের কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পুলিশ জানিয়েছিল, গুরুতর কিছু নয়, দ্রুত ছেড়ে দেওয়া হবে।
View this post on Instagram
ভক্তরা শাহরুখের সুস্থতার জন্য প্রার্থনা করেছিলেন। হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিলেন তারা।
শাহরুখের ম্যানেজার পূজা সকলকে ধন্যবাদ জানিয়েছেন ভালোবাসা ও শুভকামনার জন্য।
আজ সকালে হাসপাতাল থেকে বেরিয়ে এসে মুম্বইর উদ্দেশ্যে রওনা দেন শাহরুখ। ভক্তরা তাকে দেখার জন্য অপেক্ষা করেছিলেন, কিন্তু শাহরুখ তাদের দেখাননি।
গৌরী খান ও জুহি চাওলাও হাসপাতালে শাহরুখকে দেখতে গিয়েছিলেন।