নজরে মুখ্যমন্ত্রীর আসন? বিধানসভা ভোটে লড়ার ইঙ্গিত দিলেন প্রশান্ত কিশোর

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর এই লোকসভা ভোটার হওয়াতে বিহারের বিধানসভা ভোটার কথা নিয়ে মুখ খুললেন বিশিষ্ট ভোট কুশলী প্রশান্ত কিশোর।
সম্প্রতি একটি ইন্টারভিউতে পিকে বলেন, ‘২০২৫ সালে বিহারে জন সূরয জিতে ক্ষমতায় আসবে। ২৪৩ আসনে ভোটে লড়বে জন সূরয। পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিধানসভা গঠন করবে। আমি লিখে দিচ্ছি, জন সূরয ২০২৫ সালে নিজের দমে ভোটে জিতবে। যদি জন সূরয সফল না হয় তবে নিজের সমস্ত প্রয়াশ ছেড়ে দেব।’
বিহারে পরের বছর জন সূরযের সরকার গঠিত হলে তিনি কি মুখ্যমন্ত্রী পদে বসবেন? জবাবে ভোটকুশলী বলেন, ‘প্রশান্ত কিশোরের তো আর কোনও নিজস্ব দল নেই। আমি কখনওই নিজেকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে ঘোষণা করিনি।’
তিনি আরও বলেন, ‘জন সূরয নিজের ক্ষমতায় ভোটে জিতবে। আর না জিতলে আমায় খুঁজে নেবেন। আমায় তখন জিজ্ঞাসা করে নেবেন, যা বলেছিলাম তার সঙ্গে বাস্তবের মিল ঘটেছে কি না। আমি সমস্ত প্রচেষ্টা ছেড়ে যা বলবেন তা করতে রাজি হয়ে যাব।’