“মালা পরিয়ে পর পর থাপ্পড়! গায়ে কালি”-কানহাইয়া কুমারকে হেনস্থার ভিডিয়ো ঘিরে শোরগোল

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।
আর তার মাঝেই দিল্লির এক ভিডিও ঘিরে তোলপাড় রাজনৈতিক মঞ্চে। প্রচারের মাঝে কানহাইয়া কুমারকে হেনস্থা। নর্থ ওয়েস্ট দিল্লিতে প্রচার করছিলেন কংগ্রেসের এই প্রার্থী। সে সময় আচমকাই তাঁকে মালা পরাতে এসে থাপ্পড় মারেন জনৈক ব্যক্তি। পাশাপাশি কানহাইয়ার গায়ে কালি ছেটানো হয় বলেও অভিযোগ।
গোটা ঘটনা প্রসঙ্গে আম আদমি পার্টির ব্রহ্মপুরীর কাউন্সিলর ছায়া গৌরব শর্মা বলেন, ‘কার্তার নগরে পার্টি অফিস থেকে বেরোনোর সময় সাত থেকে আটজন কানহাইয়া কুমারকে ঘিরে ফেলে। তাঁকে চড় মারা হয়, গায়ে কালি ছেটানো হয়। তিন থেকে চারজন মহিলাও এই ঘটনায় আহত হন। একজন সাংবাদিকও ধাক্কাধাক্কির জেরে ড্রেনে পড়ে যান।’
আরও অভিযোগ, ‘আমাকেও একটি কোণায় ধাক্কা মেরে নিয়ে যাওয়া হয়। গলার ওড়না ধরে হিঁচড়ে টানা হয়। আমায় ও আমায় স্বামীকে প্রাণ মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয়।’
हार के डर से बौखलाया मनोज तिवारी
गुंडे भेजकर कराया @kanhaiyakumar पर हमला।
जनता तुम्हारी गुंडागर्दी का जबाब वोट से देगी।@_INDIAAlliance @INCIndia @AamAadmiParty pic.twitter.com/fB1ft2YhaD
— Sakshi Gupta AAP (@SakshiGupta_AAP) May 18, 2024
দিল্লি পুলিশে FIR দায়ের হয়েছে ইতিমধ্যেই। ভিডিয়োটি খতিয়ে দেখে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।