ফিস ফ্রাই থেকে মাটন বিরিয়ানি! আর কী কী ছিল আদৃত-কৌশাম্বির বিয়ের মেনুতে? দেখেনিন তালিকা

টেলিভিশনের জনপ্রিয় তারকা আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী গত বৃহস্পতিবার বৈশাখের বৃষ্টিভেজা সন্ধ্যায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
হাওড়ার রামরাজাতলার একটি ব্যাঙ্কোয়েটে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে।
বিয়ের অনুষ্ঠান ছিল ব্যক্তিগত, তবে সোশ্যাল মিডিয়ায় এর ঝলক ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
বর আদৃতকে দেখা গেছে হলুদ পাঞ্জাবি আর তসর ধুতিতে, কনে কৌশাম্বি ছিলেন লাল বেনারসিতে।
মিঠাই ও ফুলকি ধারাবাহিকের সদস্যরা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন।
বিয়ের মেনুতে ছিল নানা ধরনের মকটেল, কফি-চা, স্ন্যাক্স, ফিশ ফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি, মাটন বিরিয়ানি, মুর্গ লাহোরি, ফিরনি, ম্যাঙ্গো সুফলে, কেশর রসমালাই, পোলাও, পনীর।
আমিষ প্লেটের জন্য খরচ ছিল ১০০০ থেকে ১২০০ টাকা, নিরামিষ প্লেটের জন্য খরচ ছিল ১৫০০ থেকে ১৮০০ টাকা।
কৌশাম্বি বর্তমানে ফুলকি ধারাবাহিকে পারোমিতা চরিত্রে অভিনয় করছেন।
আদৃত শীঘ্রই পাগল প্রেমী সিনেমায় অভিনয় করবেন।
নতুন জীবনে আদৃত-কৌশাম্বীকে শুভেচ্ছা জানাই।