OMG! হাসপাতালে মৃত ঘোষিত কিশোর, বাড়িতে আনতেই নিঃশ্বাস নেওয়ায় চাঞ্চল্য ছড়াল পরিবারে

রবিবার সকালে বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষণা করে দেওয়া এক কিশোরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যরা তাকে জীবিত দেখে অবাক হন।
১৪ বছর বয়সী দীপ সাহা নামে ওই কিশোরকে শনিবার বিকেলে বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে।
রাতে মৃতদেহ পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে যাওয়ার পথে রাস্তার ধারে রাখা অবস্থায় দীপ মুখ খুলে, নিঃশ্বাস নেওয়া শুরু করে বলে দাবি করে পরিবার।
তৎক্ষণাৎ দীপকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কিন্তু দীর্ঘক্ষণ পরীক্ষার পরও চিকিৎসকরা তাকে মৃতই ঘোষণা করেন।
দীপকে মৃত ঘোষণা করার ব্যাপারে চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলে উত্তেজিত হয়ে ওঠেন পরিবারের লোকজন।হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
দীপের কাকা তাপস সাহা বলেন, ‘দুটো সিঁড়ির উপর থেকে ও পড়ে যায়। এর পর অচেতন হয়ে গেলে আমরা দ্রুত হাসপাতালে আনি। ওই সময়ে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকরা কিছুক্ষণ দেখার পরেই মৃত বলে জানিয়ে দেন। আমরা ওকে বাড়ি নিয়ে গেলে ওকে শ্বাস নিতে দেখা যায়। এর পর আবার হাসপাতালে আনা হয়। কিন্তু কোনও লাভ হয়নি। প্রথমেই যদি ও সঠিক চিকিৎসা পেত তা হলে এই পরিণতি হতো না।’