স্বাস্থ্য বিমার টাকা পেতে নাজেহাল ক্রেতা, ভুল বুঝিয়ে বাজারে বিক্রি হচ্ছে পলিসি, চিঠি গেল অর্থ মন্ত্রকে

চলতি বছরের শুরুর দিকে ক্রেতা সুরক্ষা দফতর কেন্দ্রীয় অর্থ মন্ত্রককে একটি চিঠি পাঠিয়ে বিমা কোম্পানিগুলির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। সূত্রের খবর অনুযায়ী, বহু গ্রাহক বিমা কোম্পানির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন যে তাদের প্রয়োজনের সময় তারা বিমার টাকা পেতে পারছেন না।

বিভিন্ন বিমা কোম্পানি গ্রাহকদের ভুল বুঝিয়ে বিমা পলিসি বিক্রি করছে।ফলে অনেক গ্রাহক প্রয়োজনের সময় বিমার টাকা পেতে সমস্যায় পড়ছেন।
গত কয়েক মাসে এই ধরনের অভিযোগের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।ক্রেতা সুরক্ষা দফতর সমস্যা সমাধানের জন্য বিমার বেশ কিছু নিয়মে আমূল পরিবর্তনের সুপারিশ করেছে।

বিমা এজেন্টদের পলিসি বিক্রির সময় অডিও ভিস্যুয়াল রেকর্ডিং রাখতে হবে।গ্রাহকদের কখনই ভুল বুঝিয়ে বিমা বিক্রি করা যাবে না।

উল্লেখ্য,গত কয়েক মাসে ক্রেতা সুরক্ষা দফতর মোট 5.5 লাখ উপভোক্তার অভিযোগ পেয়েছে।এর মধ্যে 1 লাখ 60 হাজার অভিযোগ বিমা সংক্রান্ত।
স্বাস্থ্য বিমার টাকা পেতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বলে দাবি করেছে লোকাল সার্কেলস নামক একটি সমীক্ষা সংস্থা।

গত 3 বছরে 43% পলিসি হোল্ডার স্বাস্থ্য বিমার টাকা পেতে অসুবিধার মুখোমুখি হয়েছেন।
ক্রেতা সুরক্ষা দফতর এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছে এবং দ্রুত সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে।