‘পাকিস্তানকে জানিয়েছিলাম…’, বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে বড়সড় তথ্য ফাঁস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্ৰাই নরেন্দ্র মোদী ২০১৯ সালের বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে এক গোপন তথ্য ফাঁস করলেন। তিনি আজ বলেন অপারেশন সম্পর্কে ঘোষণা করার আগেই জানানো হয়েছিল পাকিস্তান কে।

মোদী বলেন, ‘পিছন থেকে হামলা চালাতে পছন্দ করে না মোদী। মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করি আমি।’ এরপরই তিনি বলেন, ‘আমি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলাম মিডিয়াতে বালাকোট এয়ার স্ট্রাইকের আনুষ্ঠানিক ঘোষণা করতে। কিন্তু, তার আগে অমি নিজে পাকিস্তান প্রশাসনকে এই অপারেশন সম্পর্কে জানাতে চেয়েছিলাম। টেলিফোনে বলতে চেয়েছিলাম কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সে দেশের। কিন্তু, পাকিস্তানের তরফে কেউ সে ফোনের জবাব দেয়নি। এরপর সেনাবাহিনীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছিলাম। পাকিস্তানকে জানানোর পরই আমরা বিশ্বের সামনে রাতের বালাকোট এয়ার স্ট্রাইকের সফল অভিযান সম্পর্কে ঘোষণা করেছি।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, ‘মোদী কোনও তথ্য লোকায় না। যা করার সামনে থেকে করে।’

তিনি বলেন, ‘এটা নতুন ভারত। আমরা ঘরে ঢুকে মেরে আসব। শত্রুরা সাবধান। তাদের ঘাঁটিতে গিয়ে খতম করে আসব।’

মোদী বলেন, ‘আমরা একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন। বালাকোট এয়ার স্ট্রাইক সম্পর্কে যাবতীয় তথ্য ঘোষণা করি।’