টি-২০ বিশ্বকাপ জুড়ে থাকছেন যুবরাজ, বড় ঘোষণা করলো আইসিসি

আগামী ১ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। এবারের আসরের পর্দা উঠবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। এই টুর্নামেন্টে অংশ নেবে ২০টি দল।
এই বিশ্বকাপের শুভেচ্ছা দূত হিসেবে আগেই ক্রিস গেইল ও উসাইন বোল্টের নাম ঘোষণা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার তাদের তৃতীয় শুভেচ্ছা দূত হিসেবে ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিংয়ের নাম ঘোষণা করেছে বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
শুভেচ্ছা দূত হওয়ার মাধ্যমে বিশ্বকাপ চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নেবেন যুবরাজ। আগামী ৯ জুন ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচেও তাকে দেখা যেতে যেকোনো ভূমিকায়।
আইসিসির শুভেচ্ছা দূত হয়ে যুবরাজ বলেন, ‘এক ওভারে ছয়টি ছক্কা মারাসহ টি-২০ বিশ্বকাপে খেলা থেকে আমার কিছু প্রিয় ক্রিকেটীয় স্মৃতি রয়েছে। তাই এই সংস্করণের অংশ হওয়া খুবই উত্তেজনাকর, যা এখনও পর্যন্ত সবচেয়ে বড় আসর হতে চলেছে।’
বিষয়টি নিয়ে আইসিসির মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং বলেন, ‘আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপের শুভেচ্ছা দূত হিসেবে যুবরাজকে পাওয়া গর্বের বিষয়।’
প্রসঙ্গত, ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস লিখছিলেন যুবরাজ। আন্তর্জাতিক টি-২০তে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে এমন কীর্তি গড়েন তিনি।