একা একা ঘুরছেন মধুমিতা, ছবি তুলে দেয় কে? জানালেন অভিনেত্রী

বিবাহবিচ্ছেদের পর নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। সিরিয়াল ছাড়াও কিছু সিনেমা এবং ওয়েব সিরিজ়ে তাকে দেখা গিয়েছে। এই মধুমিতা কিন্তু নিয়মিত সোলো ট্রিপে যান। সোলো ট্রিপ! যে ট্রিপে তিনি একা এবং নিজেই নিজের সঙ্গী।
সোলো ট্রিপে গিয়েও কে তার এত ছবি তুলে দেন। এই প্রশ্ন নেটিজ়েনদের। তার সোলো ট্রিপের গুচ্ছ-গুচ্ছ ছবি এবং ভিডিওর নিচে কমেন্ট বক্স খুললেই মিলবে নানা কথা।
কেউ বলেছেন, ‘সবটাই ভাঁওতা, কেউ নিশ্চয়ই যায়। না হলে অতরকম অ্যাঙ্গল থেকে কে ছবি তুলল।’ এই প্রশ্নের উত্তরও দিয়েছেন মধুমিতা। তিনি সপাটে জানিয়েছেন, তার সঙ্গে থাকেন গাইড। গাইডই তার ছবি তুলে দেন।
বাংলা সিরিয়ালেই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল অভিনেত্রী মধুমিতা সরকারের। ‘সবিনয় নিবেদন’ ছিল সেই সিরিয়ালের নাম। এরপর ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের পাখি, ‘কুসুমদোলা’র ইমন হয়ে পর্দায় আবির্ভূত হয়েছিলেন মধুমিতা। এখন তিনি সিরিয়াল থেকে পুরোপুরিই সরে গেছেন।
এরই মধ্যে পরিচালক-অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ ঘটে মধুমিতার।
বিবাহবিচ্ছেদের পর নিজেকে বদলে ফেলেছেন অভিনেত্রী। সিরিয়াল ছাড়াও কিছু সিনেমা এবং ওয়েব সিরিজ়ে তাকে দেখা গিয়েছে।