রাম নবমীতে VIP দর্শন নয়! প্রসাদে থাকবে ১,১১,১১১ কেজি লাড্ডু, অযোধ্যায় আয়োজন মেলার

অযোধ্যা: ১৭ই এপ্রিল রাম নবমী উপলক্ষে অযোধ্যার রাম মন্দিরে জমকালো আয়োজন করা হয়েছে। মন্দির সাজানোর কাজ চলছে। প্রথমবারের মতো অভিষেকের পর রাম নবমীতে পূজিত হবেন রামলালা। এই উপলক্ষে ৪০ লক্ষ ভক্তের সমাগমের আশা করা হচ্ছে।

১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সকল পাস বাতিল করা হয়েছে। এর মধ্যে রামলালার দর্শন ও আরতির পাসও বাতিল।ভিড় নিয়ন্ত্রণের জন্য সাতটি সারি করে দর্শনার্থীদের দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।মন্দিরে মোবাইল ফোন নিষিদ্ধ।১৬, ১৭ ও ১৮ এপ্রিল রামলালার দর্শনের সময় বাড়িয়ে ২০ ঘন্টা করা হয়েছে।

মন্দির চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নয়া ঘাট জোন, নাগেশ্বরনাথ জোন, হনুমানগড়ী মন্দির জোন ও কনক ভবন মন্দির জোনে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

রাম নবমী উপলক্ষে রাম মন্দিরে ১,১১,১১১ কেজি লাড্ডু প্রসাদ হিসেবে বিতরণ করা হবে।রাম নবমীর দুপুর ১২ টায় সূর্যের আলো রামলালার কপালে এসে পড়বে, যা “সূর্যতিলক” নামে পরিচিত।এই ঘটনা প্রসার ভারতী লাইভ টেলিকাস্ট করবে।অযোধ্যায় ১০০ টিরও বেশি জায়গায় এলইডি স্ক্রিন বসানো হবে।

অযোধ্যায় রাম নবমী মেলা শুরু হয়েছে ৯ এপ্রিল এবং ১৭ এপ্রিল পর্যন্ত চলবে।শহর স্বাস্থ্য বিভাগ, পৌর কর্পোরেশন ও বিদ্যুৎ বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।