মাথায় পাগড়ি, মুখভর্তি দাড়ি! ‘দেবী চৌধুরানি’র ‘মজনু শাহ’র চরিত্রে কে ইনি? দেখেনিন
April 13, 2024

শুভ্রজিৎ মিত্র পরিচালিত “দেবী চৌধুরানী” চলচ্চিত্রটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সাহিত্যকর্মকে পর্দায় ফুটিয়ে তুলছে। এই চলচ্চিত্রে দেবী চৌধুরানীর চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, আর তাঁর সঙ্গী হিসেবে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এই চলচ্চিত্রে ফকির বিদ্রোহের নেতা মজনু শাহ-এর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ভরত কল। ক্যান্সার জয়ী এই অভিনেতা তার ব্যক্তিগত জীবনের জন্যও বেশ খ্যাতিমান।
এছাড়াও এই চলচ্চিত্রে রঙ্গরাজ চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী এবং জমিদার হরবল্লভ রায়ের চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করছেন দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায় ও কিঞ্জল নন্দা।