ঈদের শুভেচ্ছা জানিয়ে বিপাকে শোয়েব মালিক, জেনেনিন কেন?

ঈদুল ফিতরের দিনে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে বিপাকে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। নতুন স্ত্রী সানা জাভেদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে কটাক্ষের শিকার হয়েছেন পাকিস্তানের এই তারকা অলরাউন্ডার।

গতকাল বুধবার রাতে শোয়েব মালিক সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটা ঈদ, ১৪ ফেব্রুয়ারি নয়।’

পবিত্র ঈদের শুভেচ্ছার সঙ্গে শোয়েব মালিকের দেওয়া ছবিটি মানানসই নয় বলে মতামত দিয়েছেন অনেকেই। তাদের বক্তব্য, ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালে শোয়েবের ব্যবহৃত ছবিটি সামঞ্জস্যপূর্ণ হতো, ঈদের সঙ্গে নয়।

এক ক্রিকেটপ্রেমী আবার সানিয়া মির্জার একটি পুরনো ঈদের পোস্টের স্ক্রিনশট ব্যবহার করে কটাক্ষ করেছেন পাকিস্তানের তারকা অলরাউন্ডারকে।

আবদুল্লাহ নামে এক ক্রিকেটপ্রেমী তার পোস্টে লিখেছেন, ‘লোকটা প্লাস্টিক খুঁজতে গিয়ে হিরা হারিয়েছে।’ শোয়েব মালিকের পাশাপাশি তিনি কটাক্ষ করেছেন পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকেও। ক্ষুব্ধ এক ভক্ত লিখেছেন, ‘এই লোকটার লজ্জা বলে কিছুই নেই।’

প্রসঙ্গত, ২০১০ সালে ভারতীয় ব্যবসায়ী এবং বাল্যবন্ধু সোহরাব মির্জাr মির্জার সাথে বাগদান সারা হলেও শেষ পর্যন্ত বিয়ে করেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিককে বিয়ে করেন টেনিস তারকা সানিয়া মির্জা। গত জানুয়ারিতে হঠাৎ করেই সবকিছু বদলে যায়। ভেঙে চুরমার হয়ে যায় সানিয়া-শোয়েব মালিকের দীর্ঘ ১৩ বছরের সংসার জীবন। তাদের ৫ বছর বয়সি ইজহান নামে একটি পুত্র সন্তান রয়েছে।

ভারতীয় টেনিস সুন্দরীকে ছেড়ে দিয়ে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন শোয়েব মালিক।