হার্দিক এবং ক্রুনালকে ব্যবসায় ঠকানোর অভিযোগ, গ্রেফতার তাদের সৎ ভাই বৈভব

হার্দিক এবং ক্রুনালের সৎভাই বৈভব পান্ডিয়ার বিরুদ্ধে, দুই তারকা ক্রিকেটারকে ব্যবসায় প্রতারণার অভিযোগ উঠেছে। যার জেরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
দুই ভাইয়ের অভিযোগ সৎ ভাই বৈভব তাদের সাথে ৪.৩ কোটি টাকার প্রতারণা করেছেন। দুই ভাইয়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে বৈভব কে।
জানাগেছে ২০২১ সালে ৩ ভাই মাইল একটি পলিমার ব্যবসা গড়ে তোলেন। অংশীদারিত্বের শর্ত ছিল যে, হার্দিক এবং ক্রুনাল ৪০% করে মূলধন জোগান দেবেন এবং তাঁর সৎ ভাই ২০ শতাংশ মূলধন দেবেন। সেই সঙ্গে প্রতিদিনের কাজ পরিচালনা করবেন। তবে লাভ বণ্টন করা হবে একই অনুপাতে।
কিন্তু বৈভব চুক্তি লঙ্ঘন করে তার মুনাফা বাড়িতে ২০ থেকে বাড়িয়ে নিয়ে যান ৩০ শতাংশে। পাশাপাশি চুক্তি ভেঙে গড়ে তোলেন অন্য একটি সংস্থা। আর সেই ব্যবসা সম্পর্কে হার্দিক ও করুনালকে কিছু জানায়নি বলে অভিযোগ করেছে দুই পান্ডিয়া ভাই।