চাকরির খবর: ইন্টারভিউতেই বিমানবন্দরে চাকরি, মাধ্যমিক পাশেই মিলবে মাসে 25000

এয়ার ইন্ডিয়া এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেড (AIATSL) 200 টিরও বেশি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদগুলিতে আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয়ই। নিয়োগ হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে।

শূন্যপদের বিবরণ:

পোস্টের নাম শূন্যপদের সংখ্যা
ডেপুটি থার্মাল ম্যানেজার 2
ডেপুটি অফিসার 7
জুনিয়ার অফিসার – প্যাসেঞ্জার 6
জুনিয়ার অফিসার টেকনিক্যাল 7
কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ 47
ব়্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ 12
ইউটিলিটি এজেন্ট কাম ব়্যাম্প ড্রাইভার 17
হ্যান্ডিম্যান 119
হ্যান্ডিওম্যান 30

বয়স সীমা:

বেশিরভাগ পোস্টের জন্য বয়স সীমা 28 থেকে 35 বছর।ডেপুটি অফিসার ও ডেপুটি টার্মিনাল ম্যানেজার পদে আবেদনের জন্য বয়স সীমা 50 থেকে 55 বছর।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়স সীমায় কিছুটা ছাড় প্রযোজ্য।

শিক্ষাগত যোগ্যতা:

ব়্যাম্প ড্রাইভার, হ্যান্ডিম্যান ও হ্যান্ডিওম্যানের পদগুলিতে আবেদনের জন্য মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন।
অন্যান্য পদগুলিতে আবেদনের জন্য স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার ভিন্নতা থাকতে পারে।
বেতন:

এই পোস্টগুলিতে 22,000 থেকে 27,000 টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হবে।
নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে এক বছরের জন্য।

ওয়াক ইন ইন্টারভিউ:

ডেপুটি টার্মিনাল ম্যানেজার, ডেপুটি অফিসার ও কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পোস্টের জন্য ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে 15 থেকে 16 এপ্রিলের মধ্যে।
ব়্যাম্প ড্রাইভারের ইন্টারভিউ হবে 17 থেকে 18 এপ্রিল।
হ্যান্ডিম্যান ও হ্যান্ডিওম্যানের ইন্টারভিউ হবে 19-20 এপ্রিল।

Editor001
  • Editor001