চাঁদের দেখা নেই, বাংলায় কবে ইদ? ঘোষণা করলো নাখোদা মসজিদ

ভারতে এবং পশ্চিমবঙ্গে আগামী বৃহস্পতিবার পালিত হবে খুশির ঈদ। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় বুধবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেশবাসীকে। সেক্ষেত্রে, বৃহস্পতিবার ঈদ পালন করা হবে বলে জানিয়েছে নাখোদা মসজিদ।

মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় বুধবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে দেশবাসীকে।

নাখোদা মসজিদের তরফে জানানো হয়েছে, আগামী ১১ এপ্রিল ইদ উল ফিতর উদযাপিত হবে।

টানা ২৯ দিন ধরে চলেছে রমজান মাস।

সাধারণত, সৌদি আরবে ইদ পালিত হওয়ার পরের দিন ভারতে ইদ পালন হয়ে থাকে।

এই বছর সৌদি আরবে ১০ এপ্রিল ইদ পালিত হবে।

ইদ উপলক্ষে দরিদ্র ও অসহায় ব্যক্তিদের জন্য জকাত করা হয়।

নমাজ পর্ব শেষ হওয়ার পর পরিবারের সমস্ত সদস্যকে ফিতরা দেওয়া হয়।

ইদের দিন ঘোষণা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটা দেশ জুড়েই এই খুশির উৎসব পালন করার আয়োজন শুরু হয়ে গিয়েছে।

আনন্দে মেতে উঠেছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা।