ইতিহাসের আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ কিছু উল্লেখনীয় ঘটনা (১০ এপ্রিল)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি:
ঘটনাবলি:
১৮২৫- হাওয়াইতে প্রথম হোটেল চালু হয়।
১৮৭৫- মুম্বাইয়ে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়।
১৯১২- আজকের দিনে সাউদাম্পটন থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক।
১৯৭১- প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়।
১৯৭২- জীবাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
জন্ম:
১৭৫৫- জার্মান বংশোদ্ভূত ফরাসি চিকিৎসক ও শিক্ষাবিদ সামুয়েল হানেমান।
১৮৯৫- বিশিষ্ট বাঙালি সাহিত্যিক সীতা দেবী।
১৮৯৭- ভারতীয় বাঙালি রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রাম গান্ধীবাদী নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন।
১৯০১- বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ অমিয় চক্রবর্তী।
১৯৩১- ভারতীয় বাঙালি লেখক নিমাই ভট্টাচার্য। তৎকালীন যশোর জেলার মাগুরা মহকুমার (বর্তমান জেলা) শালিখা থানার অন্তর্গত শরশুনা গ্রামে জন্ম তার। মাত্র তিন বছর বয়সে তিনি মাতৃহীন হন। দেশভাগের পর তিনি পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে স্থায়ী হন। নিমাইয়ের প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫০-এর অধিক। বাংলা সাহিত্যে মেমসাহেব উপন্যাসটি তার সবচেয়ে উল্লেখযোগ্য রচনা। মেমসাহেব গ্রন্থ অবলম্বনে ১৯৭২ সালে একই নামে একটি চলচ্চিত্র নির্মিত হয়।
মৃত্যু:
১৯৫৪- ফরাসি চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্রের অগ্রদূত ওগ্যুস্ত ল্যুমিয়ের।
১৯৬৪- বাংলাদেশি নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ।
১৯৮৪- জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক ও ছোটগল্পকার সুমথনাথ ঘোষ।
২০১৩-সমাজ কর্মী বিনোদ বিহারী চৌধুরী। ১৯১১ সালের ১০ জানুয়ারি চট্টগ্রাম জেলার বোয়ালখালি থানায় জন্মগ্রহণ করেন তিনি। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন বিপ্লবী কর্মী যিনি বিপ্লবী সূর্য সেনের সহকর্মী ছিলেন। বিপ্লবীদের দলে নাম লেখানোর অল্প দিনের মধ্যেই বিনোদবিহারী চৌধুরী মাস্টারদা সূর্যসেনের প্রিয়ভাজন হয়ে উঠেছিলেন। ১৯৩০ সালের ঐতিহাসিক অস্ত্রাগার লুন্ঠনে বিনোদবিহারী চৌধুরী তাই হতে পেরেছিলেন সূর্যসেনের অন্যতম তরুণ সহযোগী। ১৯৩০ সালের ১৮ এপ্রিল চট্টগ্রামকে তিন দিনের জন্য স্বাধীন করেছিলেন তারা।
২০১৫- অস্ট্রেলীয় ক্রিকেটার রিচি বেনো।
দিবস:
আন্তর্জাতিক ভাইবোন দিবস।