OMG! প্রচারে বেরিয়ে মহিলার পিঠে হাত! গালে ছোঁয়ালেন ঠোঁট! বিজেপি প্রার্থীর কীর্তি ভাইরাল

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

তৃণমূলের তরফে একাধিক ছবি পোস্ট করে দাবি করা হয়, ‘আপনি যেটা দেখেছেন, সেটা যদি বিশ্বাস করতে না পারেন, তাহলে আমরা ব্যাপারটা স্পষ্ট করে দিই। হ্যাঁ, ইনি বিজেপির সাংসদ এবং মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মু। যিনি প্রচারের মধ্যে নিজের ইচ্ছায় একজন মহিলাকে চুম্বন করছেন। মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা করা সাংসদ থেকে বাঙালি মহিলাদের নিয়ে অশ্লীল গান তৈরি করা নেতা – বিজেপি শিবিরে মহিলা-বিরোধী রাজনীতিবিদের অভাব নেই। এভাবেই নারীর সম্মানের ক্ষেত্রে নিয়োজিত থাকে মোদীর পরিবার।’

তৃণমূলের এক্সে লেখা হয়েছে, ‘নারীদের অপমানের তত্ত্বের পক্ষে বিজেপি। ব্রিজভূষণ সিংকে সমর্থন করেন (নরেন্দ্র) মোদী। যে ব্রিজভূষণ আমাদের কুস্তিগিরদের যৌন হেনস্থা করেছেন। মণিপুরের মহিলাদের নগ্ন হয়ে হাঁটাতে দিয়েছিলেন মোদী। ধর্ষককে নিযুক্ত করার জন্য নিজের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্যকে ছাড়পত্র দিয়েছিলেন মোদী। মহিলা সাংসদকে লাথি মারার ছাড়পত্র দিয়েছিলেন নিজের মন্ত্রীকে (শান্তনু ঠাকুর)।’