প্রেম টেকেনি! বাবা’র জন্যই বিয়ে হচ্ছে না ৪২ পেরানো পায়েলের, শুনে অবাক সৌরভ গাঙ্গুলি

এক সময় বাংলা ছবির জনপ্রিয় মুখ ছিলেন পায়েল সরকার। দেব, সোহম, আবিরের মতো তারকাদের সাথে জুটি বেঁধে ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি। কিন্তু গত কয়েক বছরে তার কেরিয়ারের গ্রাফ নিম্নমুখী।

সম্প্রতি ‘আবার অরণ্যের দিনরাত্রি’ ছবি মুক্তির পর পায়েল ‘দাদাগিরি’-র মঞ্চে এসেছিলেন। সেখানে সৌরভ গাঙ্গুলির মুখোমুখি হয়েই নিজের সিঙ্গল থাকার কারণ ফাঁস করে দেন তিনি।

বাঙালি পরিবারে মেয়েদের বাবা-মা পজেসিভ

৪২ বছর বয়সী পায়েল বলেন, ‘অনেকেই আমাকে জিগ্গেস করেন আমি এখনও কেন সিঙ্গল। আসলে বাঙালি পরিবারে মেয়ের বাবারা এত পজেসিভ…।’

সৌরভ বলেন, ‘তাহলে বলছো তুমি সিঙ্গল বাবা-মায়ের জন্য?’

পায়েল উত্তর দেন, ‘হ্যাঁ। যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন, তার চেয়েও বেশি কঠিন বাবা-মায়ের মনের মতো ছেলে খুঁজে পাওয়া। আমার কথা তো ছেড়ে দাও, বাবা-মায়ের মনের মতো ছেলেও খুঁজে পাচ্ছি না।’

 

View this post on Instagram

 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

রাজ চক্রবর্তী ও আবির সেনগুপ্তের সাথে সম্পর্ক

পায়েলের একাধিক চর্চিত প্রেমের মধ্যে সবচেয়ে আলোচিত রাজ চক্রবর্তীর সাথে তার সম্পর্ক। রাজ-মিমি-শুভশ্রীর ত্রিকোণ প্রেম নিয়ে একটা সময় বহু আলোচনা হয়েছে।

পায়েল স্পষ্টভাবে রাজের সাথে প্রেমের কথা স্বীকার করেননি, তবে তাদের সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। প্রেম ভাঙার পর পায়েল নাকি বলেছিলেন, জীবন নিয়ে দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা, এই প্রেম নাকি পূর্ণতা পাওয়ার ছিল না।

পরবর্তীতে ‘যমের রাজা দিল বর’ পরিচালক আবির সেনগুপ্তর সাথেও পায়েলের ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা গিয়েছিল, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি।

ভবিষ্যতের পরিকল্পনা

দীর্ঘদিন পর রুপোলি পর্দায় বড় প্রোজেক্টে দেখা মিলবে পায়েলের। শাকিব খানের প্য়ান ইন্ডিয়া ছবি ‘দরদ’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি। ছবিতে শাকিবের নায়িকা অবশ্য বলিউডের সোনাল চৌহান।

পায়েল ভালোবেসেছেন, কাছে টেনেছেন, কিন্তু প্রেম পূর্ণতা পায়নি কোনওবারই। নায়িকা কী জীবনে থিতু হবেন? সেই উত্তর তো তিনিই জানেন।