১ লা বৈশাখের আগেই সুখবর, DA ছাড়াও সরকারি কর্মীদের বাড়ছে এই 5 টি ভাতা

নতুন আর্থিক বছরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। নরেন্দ্র মোদী সরকার তাদের ৬ ধরনের ভাতা বৃদ্ধি করেছে। 2 এপ্রিল এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কোন কোন ভাতা বৃদ্ধি পেয়েছে?

মহার্ঘ ভাতা (DA): চলতি বছরের মার্চে DA 4% বৃদ্ধি করে কেন্দ্র। এখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাদের মূল বেতনের 50% DA পাবেন। এই বৃদ্ধি জানুয়ারি থেকে জুন পর্যন্ত কার্যকর।

শিশু শিক্ষা ভাতা: DA 50% ছুঁলে শিশু শিক্ষা ভাতা বা চাইল্ড এডুকেশন অ্যালাউন্স (CEA) বৃদ্ধির সুপারিশ করেছিল সপ্তম বেতন কমিশন। সরকার এই সুপারিশ মেনে নিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 25% CEA পান, যা দুই সন্তানের জন্য প্রযোজ্য।

হস্টেল ভর্তুকি: হস্টেলে থেকে পড়াশোনা করা সন্তানদের জন্য ভর্তুকি বৃদ্ধি করে 6,750 টাকা করা হয়েছে। বিশেষভাবে সক্ষম সন্তানের ক্ষেত্রে CEA দ্বিগুণ হারে দেওয়া হবে।

রিস্ক অ্যালাউন্স: ঝুঁকিপূর্ণ কাজ বা স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এমন কাজের সাথে জড়িত কর্মচারীদের জন্য রিস্ক অ্যাকাউন্স বা ঝুঁকি ভাতা সংশোধন করেছে মোদী সরকার।

নাইট ডিউটি অ্যালাউন্স: 2 এপ্রিলের নির্দেশিকা অনুযায়ী, নাইট ডিউটি অ্যালাউন্স বৃদ্ধি করা হয়েছে। প্রতি মাসে এর ঊর্ধ্বসীমা 43,600 টাকা নির্ধারণ করা হয়েছে। রাত 10 থেকে ভোর 6টা পর্যন্ত কাজকে নাইট ডিউটি হিসেবে গণ্য করা হবে।

এছাড়াও:

ওভার টাইম অ্যালাউন্স
সংসদ সহকারীদের বিশেষ ভাতা
বিশেষভাবে সক্ষম মহিলা কর্মীদের চাইল্ড কেয়ার অ্যালাউন্স
মোদী সরকার এই ভাতাগুলিও বৃদ্ধি করেছে।

উল্লেখ্য:

DA ছাড়াও মার্চে হাউস রেন্ট অ্যালাউন্স (HRA) বা বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করেছে সরকার।
শহর ভেদে HRA-এর ক্ষেত্রে তারতম্য রয়েছে।
মেট্রো শহরগুলিতে ভাড়া থাকা কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই ভাতা বাবদ বেশি টাকা পাবেন।
এই ভাতা বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আর্থিক সুবিধা বৃদ্ধি পাবে।