“বাবার ছিল মাথায় হাত, মেয়ে খেল জেলের ভাত”- সুকন্যা কে ‘ইনোসেন্ট’ বললেন বিজেপি প্রার্থী

গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিহারে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল।আর তিহার জেলে বন্দি রয়েছে অনুব্রত কন্যা সুকন্যাও। আর এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি প্রাথী দেবাশিস ধর।

সম্প্রতি তিনি এক বড় সংবাদ মাধ্যমে বলেন ‘ ‘বাবার পাপের সাজা একটি মেয়ে…, মেয়েটি কিন্তু ইনোসেন্ট। বাবা মেয়েকে বলেছে সই করতে, মেয়ে করে দিয়েছে, এর বাইরে কিন্তু কিছু নেই। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বলেছেন, কুছ নেহি হোগা হাম দেখ লেঙ্গে, ভেবেছে আমি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, আমার কোনওদিন কিছু হবে না। বাবার ছিল মাথায় হাত, মেয়ে খেল জেলের ভাত। অনুব্রত মণ্ডল হাজর হাজার মানুষের ওপর অত্যাচার করেছে। কিন্তু মেয়ে কি কোনও দোষ করেছিল? মেয়ে কেন বাবার পাপের ভাগী হবে?’

আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেন, সেটি তিনি প্রয়োগ করেন। তিনি বলেছিলেন ভারতে দুর্নীতিগ্রস্তদের জন্য কোনও জায়গা হবে না। দু’জন মুখ্যমন্ত্রী পরপর জেলে গিয়েছেন, তার আগে একজন উপমুখ্যমন্ত্রী জেলে গিয়েছেন। তিনি মুখে কথা কম বলেন, কাজে অনেক বেশি করেন।’