“আমি জিততে এসেছি, পাঁচ বছরে সুদে-আসলে সব শোধ করে নেব”-হুঙ্কার দিলীপের

২০২৪ এ লোকসভা নির্বাচনে সরগরম দেশের রাজনীতি। বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন সভা ও মঞ্চে দিচ্ছেন তাদের ভাষণ।আবার কোথায়ও কোথাও চলছে একে অপরের বিরুদ্ধে কথার লড়াই। আবার কোথাও চলছে সরকারি সুবিধা ও অসুবিধা পাওয়া -না পাওয়ার বিষয়ে চর্চা।

নির্বাচন কমিশনের চিঠি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘ভাষা যাতে ঠিক হয় সেই কথা আমিও বলেছি। সবার সতর্ক থাকা উচিত যাতে টেম্পারেচার না বাড়ে। এখানকার তৃণমূল প্রার্থী (কীর্তি আজাদ) আমার বিরুদ্ধে যে সব কথা বলেছে তার জন্য আমিও নির্বাচন কমিশনে অভিযোগ করেছি। আমিও দেখব ইলেকশন কমিশন তাঁকে শো-কজ় করে কিনা। না হলে বুঝব এসব একতরফা হচ্ছে।’

তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিয়েবলেন, ‘কীর্তি আজাদ আমার সম্বন্ধে কত বাজে কথা বলছেন। আর দেখুন দলের লোকেরা এমন তাড়া করল যে মন্দিরে গিয়ে ঢুকতে হলো।’

গানের সুরে কটাক্ষ করে দিলীপ বলেন, ‘বাঁচকে রেহনা রে বাবা বাঁচকে রেহনা রে। তৃণমূলের থেকে বাঁচকে রেহনা কীর্তি আজাদ।’ পলাশডিহায় চায়ে পে চর্চায় যোগ দিয়ে দিলীপ বলেন, ‘কীর্তি আজাদকে ধাক্কা দিন, দলীয় কর্মীদের পেটান কোনও আপত্তি নেই। কিন্তু বিজেপি কর্মীদের গায়ে হাত তুলতে এলে মনে রাখবেন দিলীপ ঘোষ এখানে পা রেখেছে। যদি মনে করো গুন্ডামি করে ভোট লুট করবে সেই সময় পার হয়ে গিয়েছে। আমি এখানে জিততে এসেছি। মনে রাখবেন আগামী পাঁচ বছর থাকব। সুদে-আসলে সব শোধ করে নেব।’