“মোদী-যোগী হলেন রাম-লক্ষ্মণ”-জেনেনিন কি বললেন গায়ক অনুপ জালোটা ?

২২ জানুয়ারি উদ্বোধনের পর থেকে অযোধ্যার রাম মন্দিরে দর্শনার্থীদের ঢল নেমেছে। প্রতিদিন লক্ষাধিক মানুষ রামলালার দর্শন করতে ভিড় জমাচ্ছেন। শুধু সাধারণ মানুষই নয়, দেশ-বিদেশের বিখ্যাত ব্যক্তিরাও রাম মন্দিরে দর্শন করতে ছুটে আসছেন।

সম্প্রতি বিখ্যাত ভজন গায়ক অনুপ জালোটা ৪৫ জন বিদেশীকে নিয়ে অযোধ্যার রাম মন্দির পরিদর্শনে যান। দীর্ঘদিন ধরে রামলালার দর্শনের অপেক্ষায় ছিলেন এই বিদেশীরা। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের বাসিন্দা ছিলেন তাদের মধ্যে।

রামলালার দর্শন পেয়ে উচ্ছ্বসিত অনুপ জালোটা রাম মন্দির তৈরিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাজের প্রশংসা করেন। তিনি মোদী-যোগী জুটিকে রাম-লক্ষ্মণের জুটি বলে আখ্যা দেন এবং আগামী লোকসভা নির্বাচনে ৪০০ আসনের গণ্ডি পার করবে বলে বিশ্বাস প্রকাশ করেন।

অনুপ জালোটা দেশের পরিকাঠামোর উন্নয়নেরও প্রশংসা করেন এবং বলেন, “এই উন্নয়নই প্রমাণ করে যে আগামী লোকসভা ভোটে মোদী সরকার ৪০০ আসনের গণ্ডি পার করবে সহজেই।”

তিনি আরও বলেন, “আগে যাঁরাই ভারতে আসতেন, তাদের প্রথম পছন্দ ছিল আগ্রার তাজমহল। কিন্তু এখন মানুষ প্রথমেই অযোধ্যার রাম মন্দিরে আসতে চাইছেন। দ্বিতীয় স্থানে রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির এবং তৃতীয় স্থানে রয়েছে তাজমহল।”

রামনবমী উপলক্ষে এপ্রিল মাসের ১৭ তারিখের আগে অযোধ্যায় রাম মন্দিরে ভক্তদের ভিড় আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। প্রতিদিন এক থেকে দেড় লাখ ভক্তের সমাগম হতে শুরু করেছে মন্দিরে।