‘মদ-সিগারেটে ডুবে অধঃপতন বাঙালির!’ জেনেনিন মোদীর বিতর্কিত অর্থনৈতিক উপদেষ্টার পরিচয়?

‘বাঙালি কেবল মদ-সিগারেটে ডুবে থাকে, আর পাড়ার ঠেকে গিয়ে নিজেকে বড় আঁতেল প্রমাণ করার চেষ্টা করে। আড্ডা মারা, নেতা হওয়া বা নিজেকে বুদ্ধিজীবী ভাবাটাই বাঙালির একমাত্র সাধ।’সম্প্রতি সঞ্জীব সান্যালের করা এই মন্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। এই সঞ্জীব সান্যালের পরিচয় জানেন?

সঞ্জীব সান্যাল একজন খ্যাতিমান অর্থনীতিবিদ, ইতিহাসবিদ এবং ভারতের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা। তিনি একজন বাঙালি হলেও, সম্প্রতি বাঙালিদের বিরুদ্ধে তার কিছু বিতর্কিত মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে।

শিক্ষা:

জন্ম কলকাতায়।সেন্ট জেভিয়ার্স এবং সেন্ট জেমস স্কুলে পড়াশোনা।দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্স থেকে অর্থনীতিতে স্নাতক।অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট জন্স কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতকোত্তর।

কর্মজীবন:
পড়াশোনার সময় অর্থনীতি নিয়ে কাজ শুরু করেন।২০০৪ সালে ‘গ্রিন ইন্ডিয়ান ট্রাস্ট’ প্রতিষ্ঠা করেন।২০০৮ সাল পর্যন্ত ডয়েচ ব্যাঙ্কে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান অর্থনীতিবিদ।২০১৭ সালে ভারতীয় অর্থ মন্ত্রকের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত।২০২২ সালে ভারত সরকারের সচিব পদে অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য