BJP-তে ফিরেই মুকুলের দুয়ারে! অভিজ্ঞ এই নেতার কাছ থেকে কি পরামর্শ নিলেন অর্জুন?

ফের একবার বঙ্গ রাজনীতিতে চর্চায় মুকুল রায়। তাঁর বাড়িতে যান ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি, জানা গিয়েছে এমনটাই। মুকুল এবং অর্জুনের এই সাক্ষাৎকার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অর্জুন সিং জানান, ‘ওঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম। তিনি আমাকে উত্তরীয় পরিয়ে দিলেন।’
এর আগে তিনি সংবাদ মাধ্যমে বলেছিলেন, ‘ইতিহাস দেখলেই বোঝা যাবে যাঁরা বিজেপি থেকে তৃণমূলে গিয়েছিলেন তাঁদের আমাদের মতো অবস্থা হবে। মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়।’
তিনি বলেছিলেন, ‘একজন ২০১৯ সালে কংগ্রেসে ছিলেন, অন্যজন বিজেপিতে। আমি সেই সময়ও তৃণমূলে। যাঁরা ২০১৯ সাল নিয়ে এত কথা বলছেন তাঁরা বুথ কর্মীদের চেনেনই না!’
মুকুল রায় যখন তৃণমূলে প্রত্যাবর্তন করেছিলেন তখনও বিজেপিতে অর্জুন। সেই সময় তিনি এই নেতাকে তোপ দেগে বলেছিলেন, ‘মুকুল রায় বরাবর স্বার্থের পলিটিক্স করে এসেছেন। বিজেপি ক্ষমতায় এল না বলে চলে গেলেন। ওঁকে কেউ চিনুক না চিনুক আমি চিনি।’
এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্জুন সিং বলেছিলেন, ‘আমি চানক্যের সমস্ত নীতি পড়েছি। কোন নীতি ওঁর সঙ্গে মিল খায় আমি জানি না।’