Ram Mandir : রাম মন্দিরে চললো গুলি! আহত নিরাপত্তারক্ষী, আতঙ্কে রামলালার ভক্তরা

মঙ্গলবার, রাম মন্দিরের নিরাপত্তারক্ষী, প্রভিনশিয়াল আর্মড কনস্ট্যাবুলারির (PAC) এক জওয়ান গুলিবিদ্ধ হন।বুকে গুলি লেগে তিনি লখনউয়ের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন।কীভাবে হাই সিকিউরিটিতে মোড়া রাম মন্দিরে গুলি চলল, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।ভক্তরা আতঙ্কিত।
IG অযোধ্যা প্রবীণ কুমার বলেন, “অন্য কেউ ওই নিরাপত্তারক্ষীকে টার্গেট করে গুলি চালিয়েছে না ভুলবশত সার্ভিল রাইফেল AK-47 থেকে গুলি চলে গিয়েছে তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা মেলেনি।”
“রাম জন্মভূমি কমপ্লেক্সের মধ্যেই একটি ওয়াচ টাওয়ারে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। কর্তব্যরত অবস্থাতেই এই ঘটনা ঘটে।”
“ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।”
একটি সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, রাম মন্দিরে কর্তব্যরত ওই কোমান্ডো নিজের সার্ভিস রাইফেল পরিষ্কার করছিলেন।সে সময় ভুলবশত এই গুলি চলে গিয়েছে।নিজের রাইফেলেই গুলিবিদ্ধ হন জওয়ান।
ঘটনার পর দ্রুত ওই জওয়ানকে তাঁরই সহকর্মী নিরাপত্তারক্ষীরা ডিভিশনাল হাসপাতালে ভর্তি করেন।তবে তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করে।এরপরই চিকিৎসকদের পরামর্শে গুলিবিদ্ধ রাম মন্দিরের নিরাপত্তারক্ষীকে লখনউয়ের ট্রমা কেয়ার সেন্টারে স্থানান্তরিত করা হয়।আপাতত তিনি লাইফ সাপোর্ট সিস্টেম অর্থাৎ ভেন্টিলেশনে রয়েছে।জওয়ানের অবস্থা সংকটজনক।