“আমি দুঃখিত”-ভোটের আগে কি নিয়ে দুঃখ প্রকাশ দিলীপের? জেনেনিন বিস্তারিত

মমতা প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে তীব্র অস্বস্তিতে বিজেপি। ইতিমধ্যেই BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শো কজ করেছেন দিলীপ ঘোষকে। পাশাপাশি দিলীপ ঘোষের মন্তব্য ‘অশোভনীয়’ এবং ‘অসংসদীয়’ বলে লেখা হয়েছে সেই চিঠিতে। পাশাপাশি এই ধরনের মন্তব্যের সমর্থন যে বিজেপি করে না, সেই প্রসঙ্গও উল্লেখ করা হয় শো-কজ চিঠিতে। কেন এই ধরনের মন্তব্য, সেই জবাবও তলব করা হয়েছে।

দিলীপ ঘোষ এই বিতর্কে বলেছেন, ‘আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়। কারণ যে ভণিতা করে অন্যায় করে আমি তার সামনে বলি। মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ব্যক্তিগত ঝগড়া নেই। তিনি মানুষকে বিভ্রান্ত করার জন্য বারবার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, পার্টিও বলেছে, অন্যরাও বলেছে। বলেছে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত।’ পাশাপাশি শোকজ চিঠির জবাব দেবেন বলেও জানান দিলীপ।