সঙ্কটে মলদ্বীপ! এবার খাদ্যদ্রব্যের বিপুল ঘাটতি, বাড়ছে মুরগির দাম, মাথায় হাত দেশবাসীর

চীনপন্থী মহম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকে মলদ্বীপ বারবার আলোচনায় আসছে। ইন্ডিয়া আউট নীতির কারণে ভারতীয় শিক্ষকদের প্রস্থান এবং খাদ্যদ্রব্যের ঘাটতি দেশটিকে সঙ্কটে ফেলেছে।
সর্বশেষ খবর অনুযায়ী, মলদ্বীপে মুরগির মাংসের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে মুরগির দাম আকাশছুঁয়েছে। ম্যালে শহরে বোনলেস মুরগির দাম ১০০% বৃদ্ধি পেয়েছে এবং বাজার থেকে মুরগির মাংস উধাও হয়ে গেছে।
ব্যবসায়ীদের মতে, এই সঙ্কট সমাধানে কয়েক মাস সময় লাগতে পারে।
মুরগির দাম বৃদ্ধির কারণ:
জাহাজে পণ্য আসতে দেরি হওয়ায় বাজারে মুরগির ঘাটতি দেখা দিয়েছে।আগে শিপমেন্ট দুবাই থেকে সরাসরি কলম্বো পৌঁছে যেত। কিন্তু এখন রুট পরিবর্তিত হয়েছে এবং সেটি প্রথমে দুবাই থেকে মুম্বাই যায় এবং তারপর কলম্বোতে পৌঁছায়। বেশিরভাগ মুরগির শিপমেন্ট লোহিত সাগর দিয়ে আসে। হুথি বিদ্রোহীরা জাহাজকে টার্গেট করছে।
মুরগির মাংসের ঘাটতি কতদিন স্থায়ী হতে পারে:
মলদ্বীপে বোনলেস চিকেনের প্রাপ্যতার ঘাটতি পুরোপুরি মেটাতে দুই থেকে তিন মাস সময় লাগবে বলে মনে করা হচ্ছে।
মলদ্বীপের এই সঙ্কটের ফলে সাধারণ মানুষের জীবনে ব্যাপক প্রভাব পড়েছে।