DGCA-যে কারণে বিমান সংস্থাকে ৮০ লাখ টাকা জরিমানা করলো

ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে বিমান ক্রুদের ক্লান্তি ব্যবস্থাপনা সিস্টেম সম্পর্কিত নিয়ম লঙ্ঘনের দ্বায়ে ৮০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ফ্লাইট ক্রুদের ক্লান্তি ব্যবস্থাপনা সিস্টেম এবং ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (FDTL) সম্পর্কিত নিয়ম লঙ্ঘনের এ অভিযোগ আনা হয়েছে।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) একটি স্পট অডিট করার পরে জানুয়ারিতে লঙ্ঘনগুলি চিহ্নিত করা হয়েছিল। এর প্রেক্ষিতে এয়ার ইন্ডিয়াকে গত ১ মার্চ কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এক বিবৃতিতে জানায়, অপারেটরের একটি অসন্তোষজনক প্রতিক্রিয়ার জন্য ৮০ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

জানা গেছে, এয়ার ইন্ডিয়া লিমিটেড ৬০ বছরের বেশি বয়সী বিমান ক্রুদের নিয়ে ফ্লাইট পরিচালনা করেছে। যা কয়েকটি ক্ষেত্রে, বিমানের বিধি ২৮-এর উপ-বিধি (২) ১৯৩৭ নিয়মের লঙ্ঘন।