সরকারি চাকরিতে নিয়োগ কবে? জবাবে অভিষেক যা বললেন?

সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর চাকরি প্রসঙ্গে সরাসরি নিশানা করলেন।
‘নিয়োগ কবে?’ এই প্রশ্ন চাকরিপ্রার্থীদের মধ্যে ঘোরাঘুরি করছে। নিউজ 18 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক ব্যানার্জি এ বিষয়ে কথা বলেছেন। তিনি সরাসরি আক্রমণ করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যে বিচারপতি এই মামলা শুনছিলেন তাঁর ভূমিকা গত কয়েক দিনে স্পষ্ট। সরকার তার মানসিকতা স্পষ্ট করেছে। আমরা চাকরি দিতে চাই। সরকার যদি সুপার নিউমেরিক পোস্ট করে চাকরি দিয়ে চায় সেক্ষেত্রে আপনি বলছেন CBI করে দেব। তাঁদের বাদ দিয়ে যদি নোটিফিকেশন করা হয় সেক্ষেত্রে তা করতে দেওয়া হচ্ছে না।’
তিনি আরো বলেন, ‘এবার সরকারের তরফে আবেদন করা হয়েছিল হাইকোর্টে। সেই মামলা শুনছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমাদের তরফে বলা হয়, আমরা যে কোনও ভাবে চাকরি দিতে চাই। আপনারা বলুন কোন পন্থা অবলম্বন করা উচিত। আমরা যাঁদের চাকরি দিয়েছিলাম তাঁদের চাকরি বাতিল করে নতুন করে চাকরি দেওয়া হবে। না হলে অতিরিক্ত সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে চাকরির ব্যবস্থা করা হবে। এই আবেদন করার জন্য তিনি CBI দিয়ে দেন।’
তিনি বলেন, ‘আপনি (অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ করে) নিজে চাননি চাকরি হোক। । কারণ সেই দিন আর আপনি মিডিয়া ফুটেজ পাবেন না।’