“কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ছিনতাই!”-বিস্ফোরক অভিযোগ করলেন সোনিয়া গান্ধি
March 21, 2024

কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ছিনতাই হচ্ছে টাকা, এমনই অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করলেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
সোনিয়া গান্ধি বলেন, ‘কংগ্রেসকে আর্থিক ভাবে পঙ্গু করার চেষ্টা চালাচ্ছেন মোদি। লোকসভা ভোটের আগে পরিকল্পিত ভাবে এমন পদক্ষেপ করা হচ্ছে। এই ঘটনা শুধু কংগ্রেসের উপর নয়, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপরেও জঘন্য আঘাত।দেশে আজ গণতন্ত্র নেই।কংগ্রেসের বিরুদ্ধে এই পদক্ষেপ আদতে মোদি-শায়ের অপরাধমূলক গতিবিধি।’
মল্লিকাজুর্ন খাড়গে বলেন, ‘সত্যই যদি দেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন চান, তা হলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি দিন। ২০১৮-১৯ মূল্যায়ন বর্ষের আয়কর সংক্রান্ত অনিয়মের জন্য ১০৫ কোটি টাকা জরিমানার বিরুদ্ধে বিচারবিভাগীয় হস্তক্ষেপ চায় কংগ্রেস।’