BigNews: রোগের প্রতিকারে মিথ্যে প্রচার! বাবা রামদেবকে তলব করল সুপ্রিম কোর্ট

দেশের শীর্ষ আদালত যোগগুরু রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকে মিথ্যা বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় তলব করেছে। এর আগে, রামদেবের সংস্থা ‘পতঞ্জলিকে’ নোটিস পাঠিয়ে জবাব তলব করেছিল সুপ্রিম কোর্ট, কিন্তু কোনও সাড়া দেয়নি তারা। এই ঘটনায় বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দিন আমান্নুলার বেঞ্চ রামদেব এবং বালকৃষ্ণকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মিথ্যা বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় রামদেব ও পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকে তলব করেছে সুপ্রিম কোর্ট।

পূর্বে পতঞ্জলিকে নোটিস দিয়ে জবাব তলব করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু রামদেবের সংস্থা সেই নোটিসের কোনও জবাব দেয়নি। তাতেই নাকি বেজায় ক্ষুব্ধ আদালত।

বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দিন আমান্নুলার বেঞ্চ রামদেব এবং বালকৃষ্ণকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত বছর নভেম্বরে বিভিন্ন রোগের প্রতিকার হিসাবে নিজেদের ওষুধ সম্পর্কে ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা’ প্রচার করার বিষয়ে পতঞ্জলিকে সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট।

ফেব্রুয়ারিতে এই মামলার কারণে কেন্দ্রের সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, ‘এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে গোটা দেশকে বিভ্রান্ত করা হচ্ছে। সরকার চোখ বন্ধ করে বসে আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।’