“পাক অধিকৃত কাশ্মীরের মুসলিমরাও ভারতের নাগরিক”,CAA-নিয়ে মন্তব্য অমিত শাহর

গোটা দেশে কার্যকর হয়েছে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। এরপর থেকেই দেশজুড়ে তীব্র বিতর্কের ঝড় উঠেছে। বিরোধী দলগুলি একযোগে এই আইনের বিরোধিতা করছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-র তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, ‘সিএএ-র সঙ্গে এনআরসি-র সম্পর্ক রয়েছে।’ মমতা আরও স্পষ্ট করে বলেছেন, ‘বর্ণবৈষম্যের সিএএ আমি মানি না।’
মমতার এই বক্তব্যের জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ‘বিজেপি খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। সেই দিন আর বেশি দূরে নেই। বিজেপি ক্ষমতায় এসে বাংলায় অনুপ্রবেশ বন্ধ করবে।’
ভোটের মুখে পিওকে তথা পাকিস্তান অধিকৃত কাশ্মীর প্রসঙ্গ তুলে বিরোধী কটাক্ষ করলেন অমিত শাহ। স্পষ্ট বললেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতেরই একটি অংশ। তাঁর কথায়, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বসবাসকারী আমাদের। সেখানে বসবাসকারী হিন্দুরাও আমাদের, মুসলিমরাও আমাদের।
সম্প্রতি ইন্ডিয়া টিভি কনক্লেভ অনুষ্ঠানে শাহ বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে ভারতেরই অংশ। সেখানে বসবাসকারীদের কোনও প্রশ্ন উঠতে পারে না। তাঁরা হিন্দু-মুসলিমরা যাই হোন না কেন, তাঁরা সকলেই ভারতীয়। তাই পিওকে-এর হিন্দু ও মুসলমান দুই সম্প্রদারে মানুষ আমাদের দেশের নাগরিক।
**শাহ আরও বলেন, ‘আপনি যদি এই ধরনের রাজনীতি করেন এবং জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তুষ্টির রাজনীতি করে অনুপ্রবেশের অনুমতি দেন ও বিরোধিতা করেন তবে শরণার্থীরা নাগরিকত্ব না পেলে মানুষ আপনার সঙ্গে থাকবে না। আশ্রয় নেওয়া ব্যক্তি আর অনুপ্রবেশকারীর মধ্যে পার্থক্য জানেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা তোষণের রাজনীতি করছে। বিজেপির কাছে সিএএ রাজনীতির বিষয় নয়।’