“সংখ্যালঘুরাও BJP-র পক্ষেই…”- রেজিনগরে গেরুয়া ঝড়, রেজাল্ট দিচ্ছে বড় ইঙ্গিত

পুজোর ঠিক আগে রাজ্য রাজনীতিতে উপনির্বাচনের ভোটগণনা ঘিরে চরম উত্তেজনার পারদ। নন্দীগ্রামের পাশাপাশি সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনেও শাসকশিবির তথা গেরুয়া ঝড়ের স্পষ্ট ইঙ্গিত মিলছে। সকাল থেকে শুরু হওয়া ভোটগণনার ট্রেন্ড বলছে, প্রতি মুহূর্তেই ব্যবধান বাড়িয়ে একপ্রকার ইতিহাস গড়ার পথে এগোচ্ছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার।

রেকর্ড ব্যবধানে এগিয়ে বিজেপি:

নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ৭০ শতাংশের বেশি সংখ্যালঘু ভোটার অধ্যুষিত রেজিনগর কেন্দ্রে গণনার শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে বিজেপি। দুপুর ১টা পর্যন্ত চলা ১২ রাউন্ডের গণনার শেষে বিজেপি প্রার্থী শাখারভ সরকার ৭০ হাজার ২৫০ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। এই কেন্দ্রে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছে আম জনতা উন্নয়ন পার্টি (AJUP), কংগ্রেস এবং সিপিআইএম। পঞ্চম স্থানে রয়েছে মমতা তৃণমূল। ১৫ রাউন্ডের এই মোট গণনায় বিজেপির এই জয় এখন কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

হুমায়ুন ও তাঁর পুত্রের প্রতিক্রিয়া:

নওদা আসন নিজের হাতে রেখে রেজিনগর কেন্দ্রটি ছেড়ে দিয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রধান হুমায়ুন কবীর। এই কেন্দ্রটিতে নিজের পুত্র গোলাম নবি আজাদকে প্রার্থী করেছিলেন তিনি। কিন্তু ভোটের ফল প্রকাশের আগেই যেভাবে গেরুয়া ঝড় উঠতে শুরু করেছে, তাতে কার্যত হার মেনে নিয়েছেন তাঁরা। উল্লেখ্য, ভোটের দিন পুলিশের হাতে আটক হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়া হুমায়ুন কবীর ক্ষোভ উগরে দিয়ে রাজনীতি ছাড়ার কথাও ঘোষণা করেছিলেন। অন্যদিকে, তাঁর পুত্র গোলাম নবি আজাদ এই জনরায়কে অস্বীকার করে একে ‘ভোট লুটের ফল’ বলে দাবি করলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ফলাফল বাংলার সংখ্যালঘু রাজনীতিতে এক বিরাট ঐতিহাসিক পরিবর্তন আনল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *