Weather: দোলের আগে ঝেঁপে বৃষ্টি! আমূল বদল বাংলার আবহাওয়ায়

ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। দোলের আগেই তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী।দক্ষিণবঙ্গে বৃহস্পতি, শনি এবং মঙ্গলবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

কলকাতার আবহাওয়া:
শুক্রবার আংশিক মেঘলা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়া।শনি এবং রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা।
মঙ্গলবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬°C (স্বাভাবিকের থেকে ১°C কম), সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১°C (স্বাভাবিকের থেকে ৩°C বেশি)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া:
রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে।বজ্রগর্ভ মেঘ তৈরী হতে পারে।

শুক্রবারপূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় সামান্য বৃষ্টিপাত।শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

উত্তরবঙ্গের আবহাওয়া:
আপাতত শুষ্ক।শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অল্প বৃষ্টির সম্ভাবনা।দার্জিলিং ও কালিম্পঙে পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা।
তাপমাত্রা বাড়তে পারে।