BJP-তে কবে যোগ দিচ্ছেন অর্জুন? স্পষ্ট করলেন দিনক্ষণ

বিজেপি ছেড়ে তৃণমূলে আসা ভুল হয়েছিল বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, ‘দেড় বছর আমার নষ্ট হয়ে গেল। দলে যে সম্মান পাওয়ার কথা, তা পাইনি। দলে আমার প্রয়োজন ফুরিয়েছে। না হলে আমাকে এমন করে ছুড়ে ফেলা হত না।’ তিনি বলেন, ‘ফিরহাদ ফোন করেছিলেন, আমাকে ললিপপ দেওয়ার চেষ্টা হয়েছিল।’

অর্জুন বলেন, ‘মোদিজি বলতেন, কারও সঙ্গে সম্পর্ক খারাপ করা উচিত নয়।’ এরপরই অর্জুন বলেন, ‘কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন আমি তৃণমূলে আছি, না নেই।’

তাহলে কি ফের অন্য কিছু ভাবছেন অর্জুন সিং? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে অর্জুন জানান, এখনও তেমন কিছু ভাবেননি, কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

বৃহস্পতিবার বোমা ফাটালেন তিনি, বললেন যোগ দিচ্ছি বিজেপিতে।

কবে যোগ দিচ্ছেন বিজেপিতে? জানতে চাওয়া হলে অর্জুন বলেন,’বৃহস্পতিবার বা শুক্রবারই যোগ দেব। দল (বিজেপি) যেমন বলবে, তা মেনেই যোগ দেব। আজ দেড়টার সময় আমার কাছে ফোন আসবে। তার পরেই এ ব্যাপারে জানতে পারব।’