মুখ্যমন্ত্রী মমতার ভাই নির্দল প্রার্থী! আচমকা এমন সিদ্ধান্তের কারণ কি? জানালেন নিজেই

লোকসভা নির্বাচনের টিকিট না পাওয়ায় চারপাশে গুঞ্জন ওঠে হয়তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর অভিমান করে বিজেপিতে যোগ দিতে পারেন মমতার ভাই। তবে আজ তিনি সব বিষয়েই খোলসা করে জানালেন সংবাদ মাধ্যমকে।
স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজনীতিতে অনেক কিছুই হয়। আশ্বাস তো বহুদিন আগেই দেওয়া হয়েছিল। ২০১৯ সালে দিয়েছিল। ২০২১ সালেও আশ্বাস দিয়েছিল। এই বছরও আশ্বাসের জায়গা তৈরি হয়েছিল। কী বলব আর। আমি ভগবানের উপর বিশ্বাসী। আমি জানি সময় এলে সব ফিরে পাব।’
পাশাপাশি, দিদির বিষয়ে তিনি যে কতটা চিন্তিত, তা তাঁর বক্তব্য থেকেই স্পষ্ট। মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেন, ‘দিদির যারা ক্ষতি করছে, দিদির উচিৎ তাঁদের দেখা।তাদের মধ্যে অনেকে টিকিটও পেয়েছেন।দিদি যতদিন বেঁচে আছে বিজেপিতে যাওয়ার কোনও প্রশ্নই নেই। দিদি যতদিন আছে আমি কোথাও যাব না। তবে আমি হাওড়ার ভোটার হয়েছি। নির্দল প্রার্থী হয়ে দাঁড়াব। দিদিমনির সঙ্গে সরাসরি কথা বলব। দিদি আমার কাছে ভগবান। দিদির কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি। দিদির কাছে আশীর্বাদ চাইব। দিদি হয়তো আমাকে না করবে। কিন্তু আমি দিদিকে বোঝানোর চেষ্টা করব কেন দাঁড়াচ্ছি।’