“যা বলি, তাই করি, কিছু রাজ্য নকল করেছে”-উত্তরকন্যায় দাবি করলেন মমতা

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তরবঙ্গে এসেছেন। তিনি বেশকিছু কর্মসূচি পালনের পাশাপাশি করছেন প্রশাসনিক সভা।
বুধবার শিলিগুড়ির (Siliguri) উত্তরকন্যায় (Uttarkanya) প্রশাসনিক সভায় মমতা বলেন, ‘আমরা যা বলি, তাই করি। কিছু রাজ্য আমাদের নকল করেছে।’ তাঁর কথায়, ‘বাংলা মডেল হয়ে গিয়েছে। ভালো লাগছে।’ একইসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকেও তোপ দাগেন মমতা। বলেন, ‘কেন্দ্র তিন বছর টাকা দেয়নি। আমরা আমাদের তহবিল থেকে টাকা দিয়েছি। ওরা বলছে, টাকা পাঠালে খেয়ে নেয়। মিথ্যে কথা।’
তিনি জানান, চা সুন্দরী প্রকল্পে পাট্টার সঙ্গেই ১ লক্ষ ২০ হাজার টাকা বাড়ি বানানোর জন্য দেওয়া হবে। ১ এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারে যাঁরা ৫০০ টাকা পেতেন, তাঁরা ১০০০ টাকা পাবেন। আর যাঁরা ১০০০ টাকা পেতেন, তাঁরা ১২০০ টাকা পাবেন। সরকারি কর্মীদেরও ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। উদ্বাস্তুদের স্থায়ী ঠিকানা করে দিয়েছি, তাঁরা আজ আর উদ্বাস্তু নন। কর্মশ্রী প্রকল্পে বছরে ৫০ দিনের কাজ নিশ্চিত করেছি।