রাখে রাম-হ্যাক করে কে! চিন-পাকিস্তানের অযোধ্যা মন্দিরের সাইট দখলের চেষ্টা বানচাল

২২ জানুয়ারি, অযোধ্যার বহু প্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয় রাম মন্দিরের।

কিন্তু উদ্বোধনের দিন, চিন ও পাকিস্তানের হ্যাকাররা রাম মন্দির, প্রসার ভারতী এবং উত্তর প্রদেশ সরকারের ওয়েবসাইটগুলিকে হ্যাক করার চেষ্টা করে।

হ্যাকেরদের চেষ্টা বানচাল:

ভারতের বিশেষজ্ঞরা হ্যাকারদের চেষ্টা বানচাল করেন।টেলিকম সিকিউরিটি অপারেশন সেন্টার (টিএসওসি) রাম মন্দির, প্রসার ভারতী, ইউপি পুলিশ, বিমানবন্দর, ইউপি ট্যুরিজম এবং পাওয়ার গ্রিড সহ প্রায় ২৬৪টি ওয়েবসাইটগুলির উপর বিশেষ নজর রাখে।

পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, প্রায় ১৪০টি আইপি অ্যাড্রেস থেকে রাম মন্দির এবং প্রসার ভারতীর ওয়েবসাইটগুলিকে হ্যাকের চেষ্টা করা হয়।চিহ্নিত আইপি অ্যাড্রেসগুলিকে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা ব্লক করে।

২১ জানুয়ারি সরকারি ওয়েবসাইট হ্যাকের কার্যকলাপ সবথেকে বেড়ে গিয়েছিল এবং প্রায় ১২৪৪টি আইপি অ্যাড্রেস ব্লক করা হয়েছিল।চিন ও পাকিস্তান ছাড়াও ভারতের কয়েকটি আইপি অ্যাড্রেস থেকেও রাম মন্দিরের ওয়েবসাইটটি হ্যাক করার চেষ্টা করা হয়।

দেশীয় সমাধান:
সাইবার আক্রমণ মোকাবিলায় দেশীয়ভাবেই সমাধানের রাস্তা তৈরি করা হয়েছে।জি ২০ শীর্ষ সম্মেলনে ডিজিটাল পরিকাঠামোর সুরক্ষার জন্য একই কৌশল তৈরি করা হয়েছিল।টেলিকমিউনিকেশন বিভাগ (DOT) সাইবার আক্রমণকে চিহ্নিত করতে দেশীয় এআই এবং মেশিন লার্নিং কৌশল ব্যবহার করে।এই ঘটনা থেকে বোঝা যায় যে, ভারতের বিরুদ্ধে চিন ও পাকিস্তানের সাইবার সন্ত্রাসবাদ অব্যাহত রয়েছে। তবে, ভারতের বিশেষজ্ঞরা সতর্ক ও প্রস্তুত, এবং দেশীয় সমাধানের মাধ্যমে এই ধরনের হামলা মোকাবিলায় সক্ষম।