OMG! চাহালকে কাঁধে তুলে নিয়ে বনবন ঘোরাচ্ছেন মহিলা পালোয়ান, দেখেনিন ভাইরাল ভিডিও

BCCI কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিলেও Yuzvendra Chahal আইপিএলের আগে বেশ খোশমেজাজেই রয়েছেন। হরিয়ানার লেগস্পিনারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে পালোয়ান সঙ্গীতা ফোগতকে দেখা যাচ্ছে চাহালকে কাঁধে তুলে বনবন করে ঘোরাচ্ছেন।

ঘটনাটি ঝলক দিখলা যা রিয়ালিটি শোয়ের শেষে একটি অনুষ্ঠানে ঘটে। ক্রিকেট মাঠ ও কুস্তির আখড়ার দুই তারকা, চাহাল ও সঙ্গীতা, সেখানেই মজা করতে দেখা যান। সঙ্গীতা চাহালকে কাঁধে তুলে বনবন করে ঘোরাতে থাকেন, শেষে চাহাল চিৎকার করে বলেন, “মাথা ঘুরছে!” তখনই সঙ্গীতা তাঁকে নামিয়ে দেন। দুই তারকাকেই হাসিতে ফেটে পড়তে দেখা যায়।

চাহালের স্ত্রী ধনশ্রী, যিনি একজন কোরিওগ্রাফার, ঝলক দিখলা জা-তে অংশগ্রহণ করেছিলেন। চাহাল ওয়ান ডে বিশ্বকাপের দলে সুযোগ পাননি, ফলে বিশ্বকাপে “কুলচা” জুটিকে (চাহাল ও Kuldeep Yadav) দেখা যায়নি। ধনশ্রী বিশ্বকাপের প্রোমোশনার ভিডিওতে রণবীর সিংহের সঙ্গে নাচ করেছিলেন।

মনীষা রানি ঝলক দিখলা জা ১১-এর বিজয়ী হয়েছেন। এই অনুষ্ঠানের শেষে একটি গেট টুগেদার পার্টির একটি ভিডিও ভাইরাল হয়েছে। কুস্তিগীর সঙ্গীতা ফোগতও এই শো-এ অংশ নিয়েছিলেন, কিন্তু প্রথম সপ্তাহেই তিনি ছিটকে গিয়েছিলেন।

View this post on Instagram

A post shared by Tadka Bollywood (@tadka_bollywood_)

ভিডিওতে দেখা যাচ্ছে যে, যুজবেন্দ্র চাহালকে কাঁধে নিয়ে ঘুরছেন সঙ্গীতা। ভারতীয় খেলোয়াড় বারবার তাঁকে নীচে নামিয়ে দিতে বলছিলেন, কিন্তু সঙ্গীতা তাতে রাজি হচ্ছিলেন না। সঙ্গীতা যখন চাহালকে মাটিতে নামান, তখন তাঁর অবস্থা বেশ খারাপ!

চাহাল ২০২৩ সালের অগাস্টে টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। BCCI সম্প্রতি কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে যাতে যুজবেন্দ্র চাহালকে বাদ দেওয়া হয়েছে। চাহাল গত বছর পর্যন্ত চুক্তির অংশ ছিলেন। এখন চাহালকে আসন্ন আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে দেখা যাবে।