‘গদ্দার’ দলে থাকাকালীন সবচেয়ে বেশি পেয়েছে-খেয়েছে’-নাম না করে শুভেন্দুকে আক্রমণ মমতার

নাম উল্লেখ না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন, নাম উল্লেখ না করে। তাকে “বিশ্বাসঘাতক” বলে আক্রমণ করলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘দলে থাকাকালীন, সব থেকে বেশি পেয়েছে, সব থেকে বেশি খেয়েছে। আর এখন কোর্টে গিয়ে চাকরি খেয়ে সাধু সেজে বসে আছে।’
মমতা বলেন, ‘‘পূর্ব মেদিনীপুরে স্কুলশিক্ষায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে কার জন্য? আমিও সব খবর রাখি। কিসের বিনিময়ে চাকরি হয়েছে? আমি বলছি, কারও চাকরি আমি যেতে দেব না।’’ ‘‘সব থেকে বেশি খেয়েছে পার্টির থেকে। নিজে ধরা পড়ার ভয়ে কোর্টে গিয়েছে। চাকরি আটকাচ্ছে। গদ্দারই এখানে সব থেকে বেশি খেয়েছে। সব থেকে বেশি দুর্নীতি করেছে।’’
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমিই ঘাটাল মাস্টার প্ল্যান করব। টাকা লাগবে। ২-৩ বছরে আমরাই করে দেব। কেন্দ্রের কাছে হাত পাতব না। আমাকে দেব বার বার করে বলেছে। এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণ অনেকটাই সম্ভব হবে।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দিল্লি থেকে কিছু লোক ভোটের সময় আসে। মানুষ মরে গেলেও তাদের পাত্তা পাওয়া যায় না। এসে বলে, তারাই নাকি সব করেছে! আমি বলি, তোমরা কী করে করছ ভাই? মাছের তেলে মাছ ভাজো আর মিথ্যে কথা বলো।’’