বিশেষ: বাবা ইটভাঁটার শ্রমিক-মা রাঁধুনি, জেনেনিন সাফিনের IPS হওয়ার কাহিনি

1995 সালের 21 জুলাই গুজরাটের কানোদর গ্রামে জন্মগ্রহণ করেন সাফিন হাসান। গ্রামের স্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন।চরম দারিদ্র্যের কারণে স্কুলের ফি জমা দিতে পারতেন না।স্কুল কর্তৃপক্ষের সহায়তায় ফি মকুব করে পড়াশোনা চালিয়ে যান।

উচ্চশিক্ষা ও UPSC প্রস্তুতি:
দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর আত্মীয়দের সাহায্যে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন।2017 সালে প্রথমবার UPSC পরীক্ষা দেন, দুর্ঘটনার কবলে পড়ে পরীক্ষা ব্যাহত হয়।2018 সালে দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণ করে 570 ব়্য়াঙ্ক অর্জন করেন।

পরিবারের সংগ্রাম:
সাফিনের মা লোকের বাড়িতে রান্না করতেন এবং বাবা ইটভাঁটায় কাজ করতেন।সংসার চালানোর জন্য সন্ধ্যায় সিদ্ধ ডিম বিক্রি করতেন।2000 সালে ডায়মন্ড ইউনিটে চাকরি পেলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।

সাফিনের অনুপ্রেরণা:
ছোটবেলায় জেলাশাসককে দেখে UPSC পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন।গুজরাট পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছিলেন।

বর্তমান অবস্থা:
2019 সালে গুজরাটের জামনগরে অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ (IPS) হিসেবে যোগদান করেন।সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার সংগ্রামের কাহিনী শেয়ার করেছেন।