BigNews: শাহজাহান ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ীর বাড়িতে ED হানা, আজ ফের ৬ জায়গায় তল্লাশি

হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং কলকাতার একাধিক জায়গায় ইডির হানা।’শাহজাহান-ঘনিষ্ঠ’ এক ব্যবসায়ীর বাড়িতেও হানা।শাহজাহানকে কেন গ্রেফতার করা হয়নি? এই বিষয়ে ইডির কোর্টে বল ঠেলেছে রাজ্য পুলিশ।শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনা মিলিয়ে মোট ছয় জায়গায় তল্লাশি।আমদানি – রফতানি সংক্রান্ত ব্যবসায় অনিয়মের নতুন একটি ইসিআরের ভিত্তিতে তল্লাশি।হাওড়ার হালদারপাড়ায় পার্থপ্রতিম সেনগুপ্ত নামের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি।কলকাতার বিজয়গড়ে অরূপ সোম নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি।
এই ব্যবসায়ী শাহজাহান ঘনিষ্ঠ ছিলেন বলে ইডি সূত্রে খবর।সীমান্তের ওপারে রফতানি, ভেড়ি সংক্রান্ত ব্যবসায় আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তল্লাশি।

এখনও ফেরার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান।তাঁকে গ্রেফতারির দাবি জানিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন সন্দেশখালির গ্রামের বাসিন্দারা।
তাঁর দুই সাগরেদ শিবু হাজরা এবং উত্তম সর্দারকে ইতিমধ্যে গ্রেফতার করা হলেও কেন শাহজাহানকে গ্রেফতার করা হচ্ছে না, এই নিয়ে সুর চড়িয়েছে বিরোধী দলগুলো।

গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি।শেখ শাহজাহানকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হলেও তিনি এখনও পর্যন্ত ধরা দেননি।তার আগাম জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট।শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানার কিছুদিন পর থেকেই ঘটনা অন্যদিকে মোড় নেয়।সন্দেশখালি গ্রামের মহিলারা তাঁদের উপর অত্যাচারের দাবি তুলে এগিয়ে আসেন।তবে শেখ শাহজাহানকে এখনও পর্যন্ত ধরা সম্ভব হয়নি।
এই ঘটনার পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন।