‘পাত্রী চাই!’ টোটো তে বিয়ের বিজ্ঞাপন ঝুলিয়ে মনের মানুষের সন্ধান করছেন যুবক

ধ্যপ্রদেশের দামোহ জেলার বাসিন্দা ২৯ বছরের দীপেন্দ্র রাঠোর নিজের বিয়ের জন্য পাত্রীর খোঁজে অভিনব পন্থা অবলম্বন করেছেন। তিনি নিজের ই-রিকশায় বড় বড় পোস্টার লাগিয়ে নিজের পরিচয় এবং পছন্দের পাত্রীর গুণাবলী উল্লেখ করেছেন।**

দীপেন্দ্র জানান, অনেক দিন ধরেই তিনি বিয়ে করতে চাইছেন। কিন্তু মনমত পাত্রী জুটছে না। তিনি বলেন, “সমাজে মেয়েদের সংখ্যা কমে যাওয়াতেই পাত্রী জুটছে না তার কপালে।” তবে তার কাছে জাত-পাতে কোনও ভেদাভেদ নেই। যে কোনও ধর্ম-জাতের মহিলাই তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে পারেন।**

পাত্রী খুঁজতে দীপেন্দ্র একটি বিয়ের গ্রুপেও যোগ দিয়েছিলেন। কিন্তু সেখানেও নিজের শহরের মধ্যে থেকে কোনও পাত্রীর সন্ধান পাচ্ছিলেন না। এরপরেই নিজের ই-রিকশায় পাত্রী চাই-এর বিজ্ঞাপন লাগানোর সিদ্ধান্ত নেন তিনি।**

বিজ্ঞাপনে দীপেন্দ্র নিজের উচ্চতা, জন্মের তারিখ, রক্তের গ্রুপ, শিক্ষাগত যোগ্যতা, গোত্র সবকিছু নিখুঁত ভাবে উল্লেখ করে দিয়েছেন। পাত্রী খুঁজতে দীপেন্দ্রর এমন অভিনব পন্থা অবলম্বনে সায় রয়েছে তার বাবা-মায়েরও।**

দীপেন্দ্র বলেন, “আমার বাবা-মা সারাদিন পুজো আচ্চা নিয়ে ব্যস্ত থাকেন। তাই ওঁরা আমার জন্য পাত্রী খুঁজে দিতে পারছেন না।” তিনি আরও বলেন, “ই-রিকশা চালিয়েই সংসার চালা তিনি।** যিনি দীপেন্দ্রর বউ হবেন তাকে আজীবন খুশি রাখবেন বলেও প্রতিশ্রুতি দেন