বিশেষ: যেন মাটির মানুষ! খবরের শিরোনামে জয়পুরের উচ্চপদস্থ IAS অফিসার, কেন জানেন?

রাজস্থানের সালম্বুরের কালেক্টর জসমিত সিং সান্ধু সম্প্রতি তার সরলতার জন্য সকলের মন জয় করে নিয়েছেন। সম্প্রতি সালম্বুরে অবস্থিত পাবলিক লাইব্রেরিতে সকলের সঙ্গে নাটক দেখলেন মাটিতে বসেই।
দর্শকাশনে উপস্থিত মহিলা দর্শকদের সঙ্গে মাটিতে বসেই গোটা নাটকটি দেখেন জসমিত। পাবলিক লাইব্রেরি সালুম্বরে বিশাখা সংস্থা আয়োজিত এই নাটকে সালুম্বর জেলার ২০টি গ্রামের ১৮০ জন কিশোরী, ২৫ জন মহিলা এবং জনপ্রতিনিধি অংশগ্রহণ করেন।
একজন উচ্চ পদস্থ IAS অফিসার তাঁদের সঙ্গে বসে নাটক দেখবেন এতো অনেক বড় ব্য়াপার! জসমিত সিংয়ের সরলতায় মুগ্ধ সকলে। এযেন তাঁর দেওয়া এক বার্তাও বটে। তবে এই অবশ্য প্রথম নয়, এর আগেও তিনি সকলের সঙ্গে মিশে গিয়েছেন একেবারে নিজের মানুষের মতোই। ভেদাভেদ রাখেননি কোনও। গ্রাম পঞ্চায়েতে কৃষকদের সঙ্গে জনসংযোগের সময় মাটিতে বসেই তাঁদের সকলের কথা শোনেন।
নাটকটিতে মেয়েদের শিক্ষিত না করলে, তাঁদের গায়ের রং নিয়ে খোঁটা দিলে কী প্রভাব পড়ে তাঁদের জীবনে তাই তুলে ধরা হয়েছে নাটকে। নাটকটিতে অংশ নেন সালম্বুর ইনস্টিটিউট থেকে উমা, বাসন্তী শিল্পা, ছোটু রাম, বিশাখা অন্যদিতকে, হাম কদম কেন্দ্রের প্রিয়াঙ্কা সহ অন্যান্য কয়েকজন মহিলা। মুম্বাই থিয়েটার এবং অল ইন্ডিয়া রেডিওর শিল্পী শিবাঙ্গী ভুজবল এবং শিল্পা সানের নাটকটি পরিচালনা করেছিলেন সুষমা দেশপান্ডে।
জসমিত সিং সান্ধুর স্ত্রী আইএএস আরতিকা শুক্লাও রাজস্থানের দুদু জেলার ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট।
এই ঘটনার পর সরস্বতী পুজোর দিন থেকেই ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে যে আগামী ৫ মার্চ সন্ধ্যা ছ’টা পর্যন্ত পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ২০২৪ সালের ইউপিসি সিভিল সার্ভিসেস পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। সেইসঙ্গে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস পরীক্ষারও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।