উদ্বোধন হওয়ার আগেই বিনোদন পার্কে ভয়াবহ আগুন, ছুটে পালালো সকলে
February 13, 2024

সুইডেনের বৃহত্তম থিম পার্কে আগুন লাগার ঘটনা ঘটে। সোমবার পশ্চিম সুইডেনের গতেনবার্গের একটি বিনোদন পার্কের আউটডোর ওয়াটার স্লাইড ও অন্য জায়গায় আগুন লাগে। পুরো ওয়াটার পার্ক ঘিরে আগুন জ্বলতে থাকে। তখন অবশ্য ওয়াটার পার্কে কেউ ছিলেন না।
এই পার্কটির কয়েক মাস পরেই উদ্বোধন হওয়ার কথা ছিল। তাই ভয়ংকর আগুন লাগলেও কেউ হতাহত হননি। তবে এই পার্কের সঙ্গে যুক্ত একটি হোটেল ও অফিস থেকে সবাইকে সরিয়ে নিয়েছে পুলিশ। এলাকার মানুষকে ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে।
পুরো শহর কালো ধোঁয়ায় ভরে গেছে। বিনোদন পার্কের পক্ষ থেকে বলা হয়েছে, একটি ওয়াটার রাউডে প্রথমে আগুন লাগে। তারপর তা দ্রুত ছড়িয়ে যায়। ৯৮ লাখ ইউরো বা প্রায় ১১৬ কোটি বাংলাদেশি টাকা দিয়ে এই ওয়াটার পার্ক বানানো হয়েছিল।