বিশেষ: আকারে-আয়তনে বিশালকার, বাবরির চেয়ে ৪ গুণ বড় অযোধ্যার মসজিদ

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ও উদ্বোধনের পর এবার সুপ্রিম কোর্টের নির্দেশিত স্থানে মসজিদ নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে। মক্কা থেকে প্রথম ইট এসে পৌঁছেছে অযোধ্যায়।
মসজিদের নামকরণ করা হয়েছে ‘মহম্মদ বিন আবদুল্লাহ’।
ইটগুলির বিশেষত্ব:
মক্কা ও মদিনা থেকে আনা হয়েছে।কালো মাটি দিয়ে তৈরি।মসজিদের নাম ও কোরআনের আয়াত খোদাই করা হয়েছে।
মসজিদের বৈশিষ্ট্য:
সৌন্দর্য্যের দিক থেকে চোখ ধাঁধানো হবে।বিশ্বের মধ্যে এক তাৎপর্যপূর্ণ সৌধ হিসেবে গড়ে উঠবে।ইসলামের পাঁচ নীতির ভিত্তিতে নির্মিত হবে।পাঁচটি প্রতীকী মিনার থাকবে।১১ কিলোমিটার দূর থেকে দৃশ্যমান হবে।২১ ফুট লম্বা পবিত্র কোরআনের বিশ্বের সবচেয়ে বড় কপি স্থাপন করা হবে।বাবরি মসজিদের চেয়ে চারগুণ বড় ও অত্যাধুনিক হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা:
ক্যান্সার হাসপাতাল
কলেজ
সিনিয়র সিটিজেন হোম
কমিউনিটি কিচেন
গ্রন্থাগার
মসজিদ নির্মাণের জন্য অনুদান:
২৯ ফেব্রুয়ারি থেকে নতুন ওয়েবসাইট চালু হবে।QR কোডের মাধ্যমে অনুদান দেওয়া যাবে।মসজিদ নির্মাণের কাজ শুরু হবে রমজান মাসের শুরুতে।
এই মসজিদ নির্মাণ অযোধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক নতুন অধ্যায় সূচনা করবে বলে আশা করা হচ্ছে।