‘রাম পৌরাণিক চরিত্র, মাথায় দুধ ঢালা অপচয়!’- স্কুলের শিক্ষিকার পাঠ নিয়ে বিতর্ক, হারালেন চাকরি

সেন্ট গেরোসা ইংলিশ এইচ আর প্রাইমারি স্কুলের এক শিক্ষিকা রামায়ণ ও মহাভারতকে কল্পনার কাহিনী বলে পড়ুয়াদের শেখাচ্ছিলেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করতে শোনা গিয়েছে তাকে।২০০২ গোধরা হিংসা, বিলকিস বানো মামলা নিয়ে ভুল তথ্য পড়ানোর অভিযোগও আছে।

BJP বিধায়ক বেদাস কামাথ শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং তাকে স্কুল থেকে বহিষ্কারের দাবি জানান।তিনি বলেন, “এই ধরণের শিক্ষিকাকে স্কুলে রাখার অর্থ নৈতিকতা বিসর্জন দেওয়া।”তিনি আরও বলেন, “ভগবান রামের মাথায় দুধ ঢালা বেকার” বলে শিক্ষিকার মন্তব্যের সমালোচনা করেন।

অভিভাবকরা জানান, শিক্ষিকা সপ্তম শ্রেণীর পড়ুয়াদের শিখিয়েছেন যে ভগবান রাম বাস্তবে কখনো অস্তিত্ব ছিলেন না।

স্কুল কর্তৃপক্ষ শিক্ষিকাকে ক্লাসে আপত্তিকর পাঠ পড়ানোর জন্য বরখাস্ত করে।একটি বিবৃতিতে স্কুল জানায়, “এই সাময়িক সমস্যার জন্য আমাদের উপর অভিভাবকদের আস্থা কমেছে। তবে আমাদের পদক্ষের সেই আস্থা আবার ফিরিয়ে আনবে।”শিক্ষিকার বিরুদ্ধে একটি FIR দায়ের করা হয়েছে।

লোকসভা ভোটের আগে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মোদীর মাহাত্ম্য ঘুরিয়ে প্রচার করতে বলা হচ্ছে।এ নিয়ে কেন্দ্রের BJP সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা।