বেবি হলেই মিলবে কোটি কোটি টাকা! কল্পতরু দক্ষিণ কোরিয়ার কোম্পানি

জাপানের মতো দক্ষিণ কোরিয়াতেও কমছে জন্মের হার। কমতে থাকা জনসংখ্যার গ্রাফে রাশ টানতে অভিনব অফার দিয়েছে ‘বুইয়ং গ্রুপ’ নামে একটি দক্ষিণ কোরীয় কোম্পানি।
এই কোম্পানিতে কোনও কর্মীর যতবার সন্তান হবে, ততবার ১০ কোটি কোরিয়ান ওন (৭৫,০০০ মার্কিন ডলার) আর্থিক পুরস্কার পাবেন তিনি।
শুধু তাই নয়, ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত যতজন কর্মীর সন্তান হয়েছে, তাদের সম্মিলিত সংখ্যা ৭০ পেরোলেই ৭০০ কোটি কোরিয়ান ওন বা ৫২.৫ লক্ষ ডলার গিফ্ট দেবে কোম্পানি। সংস্থার পুরুষ, নারী— দু’ধরনের কর্মীই এই সুবিধা পাবেন।
২০২২-এ দক্ষিণ কোরিয়ায় মহিলা পিছু সন্তান জন্মের হার ছিল ০.৭৮, যা বিশ্বের সর্বনিম্ন জন্মের হার।পূর্বাভাস বলছে, এই ট্রেন্ড জারি থাকলে ২০২৫-এ মহিলা পিছু সন্তান জন্মের হার কমে ০.৬৫ হয়ে যাবে।নতুন প্রজন্ম জন্মাচ্ছে না বলে লেবার ফোর্স বা কর্মক্ষম লোকও কমছে।
বুইয়ং গ্রুপের চেয়ারম্যানের বক্তব্য:
‘প্রতিপালনের খরচ বাড়ছে বলেই লোকে আরও বেশি সন্তানবিমুখ হয়ে পড়ছে। তাই আমরা কর্মীদের মনিটরি ইনসেন্টিভ দিয়ে সন্তান উৎপাদনে উৎসাহিত করার চেষ্টা করছি।’
যে সব কর্মীর তিন সন্তান, তাঁদের নগদ ২,২৫,০০০ ডলার বা রেন্টাল হাউজিং— কোম্পানির তরফে কোনও একটি গিফ্ট চুজ় করার অপশন দেওয়া হবে।
‘দেশের ভবিষ্যতের কথা ভেবেই জনসংখ্যা বৃদ্ধি প্রয়োজন। আমরা সেই লক্ষ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাইছি।’
‘বুইয়ং গ্রুপ’-এর এই অভিনব পদক্ষেপ দক্ষিণ কোরিয়ায় কমে যাওয়া জন্মহার রোধে কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে।