OMG! মাধ্যমিকের নকল রুখতে গিয়ে হাত ভাঙল স্যরের, জেনেনিন কোথায় ?

হাওড়ার প্রশস্থ দুর্লভচন্দ্র সাহা বিদ্যাপীঠে মাধ্যমিক পরীক্ষায় নকল রোধ করতে গিয়ে এক শিক্ষকের হাত ভেঙে দিয়েছে পরীক্ষার্থীরা।
এদিকে, শনিবার (১০ ফেব্রুয়ারী) মাধ্যমিকের বাধ্যতামূলক বিষয় ভৌত বিজ্ঞান পরীক্ষার শেষ দিনে মোবাইল সহ দুই পরীক্ষার্থী ধরা পড়েছে। তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে।
হাওড়ার প্রশস্থ দুর্লভচন্দ্র সাহা বিদ্যাপীঠে নিবড়া হাইস্কুলের মাধ্যমিক পড়ুয়াদের পরীক্ষা ছিল।ভৌত বিজ্ঞান পরীক্ষার সময় কয়েকজন পরীক্ষার্থী দীর্ঘক্ষণ শৌচাগারে থাকায় ইনভিজিলেটর কাশীনাথ জানা নিজেই বাথরুমের সামনে হাজির হন।তিনি শৌচাগারের দরজায় ঠেলাঠেলি করলে পরীক্ষার্থীরা দলবেঁধে বেরিয়ে এসে শিক্ষককে ঘিরে ধাক্কাধাক্কি শুরু করলে কাশীনাথে পড়ে যান।তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করলে জানা যায় হাত ভেঙে গিয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
পর্ষদের প্রতিক্রিয়া:
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘ওই শিক্ষকের হাত ভাঙার খবর পেয়েছি। বোর্ডের পরীক্ষা বিধি অনুযায়ীই ব্যবস্থা গ্রহণ করা হবে।’
অন্যান্য ঘটনা:
শিলিগুড়ির নন্দপ্রসাদ হাইস্কুল ও উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম গার্লস হাইস্কুলে পরীক্ষার্থীরা শৌচাগারে ভাঙচুর চালায়।
মালদার তুলসীহাটা হাইস্কুলে প্রশ্নপত্র ছিড়ে পরীক্ষা কেন্দ্রের শৌচাগারে নিয়ে যাওয়ার কারণে এক পরীক্ষার্থীকে আরএ করা হয়েছে।
মালদার পাঁচকড়িতলা হাইস্কুল ও জলপাইগুড়ির বানারহাট আদর্শ বিদ্যামন্দিরের পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইল সহ দুই পরীক্ষার্থীরা ধরা পড়ে।
মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন থেকেই পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকার সময়ে হাতে নাতে ধরে ফেলেছেন ইনভিজিলেটররা।
মালদার এক স্কুলের অভিভাবকরা দাবি জানান, পরীক্ষা তো শেষ হয়ে গেল, এবার ফোনগুলো তো ফেরত দিন!